চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝটপট ঝকঝকে দাঁত

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
1:48 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2017
in লাইফস্টাইল
A A

ঝকঝকে দাঁতের মুক্তা ঝরা হাসিতে যে কারও মন কেড়ে নেয়া যায় নিমিষে। ঠিক উল্টোটা আর হলদে দাঁতের হাসি আপনার সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করতে পারে এক মূহূর্তের মধ্যে।

ঝকঝকে সাদা দাঁত পেতে হলে ডাক্তারের কাছে যেতে হবে–এটা ভুল ধারণা। নিজের কিছু অভ্যাস পরিবর্তন করলে আর ঘরোয়া কিছু উপাদান ব্যবহারের মাধ্যমে আপনার দাঁতগুলোকে মুক্তার মত সুন্দর করে তুলতে পারবেন। জেনে নিন সাদা দাঁত পেতে হলে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে সে সম্পর্কে। 

বাদ দিতে হবে অভ্যাস 

  • ঘন ঘন চায়ের কাপে চুমুক না দিলে যাদের দিনটাই মাটি হয়ে যায়, তারা চায়ের অভ্যাস কমিয়ে ফেলুন। কারণ ঝকঝকে সাদা দাঁত পেতে চাইলে চা-কফি পান করা কমিয়ে দিতে হবে। অতিরিক্ত চা কফি পান করলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায় এবং দাগ পড়ে যায়।
  • ঠান্ডা পানীয় স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, দাঁতের জন্যও তেমন ক্ষতিকর। ঝকঝকে দাঁত পেতে চাইলে ঠান্ডা পানীয় পান করা কমাতে হবে। আর যখনই পান করবেন, সাথে সাথেই পানি দিয়ে মুখের ভেতরটা পরিষ্কার করে ফেলবেন।
  • সুন্দর দাঁতের জন্য ধূমপানের অভ্যাস থাকলে ছেড়ে দিন। কারণ নিয়মিত ধূমপানের ফলে দাঁতে স্থায়ী হলুদ এবং কালচে দাগ পড়ে যায়। ধূমপানের ফলে দাঁতের যে ক্ষতি হয় সেটা কখনই ঠিক করা যায় না।
  • সুস্থ দাঁত পেতে অতিরিক্ত মিষ্টি খাবার, চকোলেট, রঙিন ক্যান্ডি, রঙ মেশানো আইসক্রিম ইত্যাদি খাওয়া পরিহার করতে হবে। রঙ মেশানো এসব মিষ্টি খাবার দাঁতের জন্য ক্ষতিকর।

দাঁত ঝকঝকে সাদা করতে পারবেন নিজেই

  • বেকিং সোডা– বেকিং সোডার সাথে সামান্য পানি মিশিয়ে দাঁতে লাগিয়ে ১ মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে দাঁত ভালো করে পরিষ্কার করে নিন।
  • কমলার খোসা কিংবা কলার খোসা–  কমলা এবং কলার খোসায় আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা দাঁত সাদা করতে সহায়তা করে। এই ফলগুলো খেয়ে খোসা ফেলে না দিয়ে দাঁতে ঘষে নিন। তাই সপ্তাহে অন্তত দুইবার এই পদ্ধতি ব্যবহার করুন। ব্যবহারের কিছুক্ষণ পর দাঁত ব্রাশ করে ফেলুন।
  • আপেল, গাজর এবং দুধ–  ঝকঝকে সাদা দাঁত পেতে হলে খাবার তালিকায় নিয়মিত গাজর, আপেল এবং দুধ রাখতে হবে। এই খাবারগুলো দাঁতের এনামেলকে ঠিক রাখে।
  • অ্যাপেল সিডার ভিনেগার– আঙ্গুলের ডগায় অ্যাপেল সিডার ভিনেগার লাগিয়ে কিছুক্ষণ দাঁতে ঘষে নিন। এভাবে প্রতিদিন ব্যবহারে দাঁতের হলদে ভাব কমে যাবে।
  • সঠিক নিয়মে ব্রাশ করা– ভাবছেন, দাঁত ব্রাশ করছেন কিন্তু দাঁত সাদা হচ্ছে না কেন! কারণ বেশির ভাগ মানুষই সঠিক নিয়মে দাঁত ব্রাশ করেন না। চিকিৎসকদের মতে, দিনে অন্তত দুইবার দুই মিনিট সময় নিয়ে দাঁত ব্রাশ করা উচিত। দাঁত ব্রাশের সময়ে অবশ্যই নরম ব্রাশ ব্যবহার করা উচিত। শক্ত ব্রাশ ব্যবহার করলে মাড়ি এবং দাঁতের এনামেলের ক্ষতি হয়। এছাড়াও নিয়মিত ফ্লসিং করতে হবে।

দাঁতের সমস্যা কখনোই অবহেলা করা উচিত না। অতিরিক্ত হলুদ দাগ, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত ব্যাথা কিংবা শিরশিরে ভাবের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। তাই সময় থাকতেই দাঁতের যত্ন নিন। এনডি টিভি।

Previous Post

নুড়ি পাথরে সিরিয়া যুদ্ধ

Next Post

আজ নিজের বইয়ের মোড়ক খুলবেন কবরী

Next Post
কবরী

আজ নিজের বইয়ের মোড়ক খুলবেন কবরী

ভিলিয়ার্সের দিনে নিউজিল্যান্ডের আত্মসমর্পণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT