চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝগড়ায় ভালোবাসা বাড়ে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 13, মার্চ 2019
in লাইফস্টাইল
A A

ঝগড়াঝাঁটি কার ভালো লাগে বলুন? ঝগড়া হলেই মনে হয় এই বুঝি সম্পর্কের ইতি। কিন্তু গবেষকরা বলছেন অন্যরকম কথা। তাদের মতে, যেসব জুটির মাঝে বেশি ঝগড়া হয়, তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসেন।

জরিপে দেখা গেছে ৪৪ শতাংশ দম্পতি বিশ্বাস করেন যে সপ্তাহে অন্তত একবার ঝগড়া হলে সম্পর্ক সুন্দর এবং দীর্ঘমেয়াদি হয়। এমনকি যেসব জুটি নিয়মিত তর্কে জড়ান, তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো দূর করে ভালোবাসা টিকিয়ে রাখেন তারা।

ঝগড়া পরিণত সম্পর্কের লক্ষণ: একটি সম্পর্কে তখনই ঝগড়া হয় যখন সেই সম্পর্কটা পরিণত হয়। প্রিয় মানুষটির উপর অধিকার জন্মালেই অভিমান তৈরি হয়। তবে সারাক্ষণ ঝগড়া করা মানেই সম্পর্ক সুখের হবে তা কিন্তু নয়। একে অপরকে আক্রমণাত্মক কথা না বলে যুক্তিতর্কের মাধ্যমে ভুল বোঝাবুঝিগুলো দূর করে নিতে পারলে সম্পর্ক ভালো থাকে।

ঝগড়া মানে সম্পর্কে যত্নশীল: সঙ্গীর প্রতি ভালোবাসা থাকলে এবং সম্পর্কের প্রতি যত্নশীল হলে ঝগড়া হতেই পারে। যার প্রতি ভালোবাসা থাকে না, তার সঙ্গে অভিমানও হয়না। হয়তো আপনার সঙ্গী আপনার মঙ্গলের জন্যই কোনো বিষয়ে তর্ক করছে। তাই বোঝার চেষ্টা করুন আপনার দিক থেকে কোনো ভুল আছে কিনা।

যোগাযোগ সহজ হয়: হুটহাট এক পশলা রাগারাগির পরে দেখবেন মনটা একেবারেই হালকা হয়ে গেছে। ঝগড়ায় দুজনের মানসিক যোগাযোগ বেড়ে যায়। অনেক চেপে রাখা অভিমান বের হয়ে পড়ে। ফলে দুজনের ভুল বোঝাবুঝি দূর হয়।

একঘেয়েমি কাটায়: সবসময়েই কি রোদ ভালো লাগে? মাঝে মাঝে মেঘলা আকাশ আর বৃষ্টিরও প্রয়োজন আছে। নাহলে ঝলমলে রোদেলা আকাশ দেখতেও একঘেয়ে লাগে। ঠিক তেমনই সম্পর্কের ক্ষেত্রেও মাঝে মাঝে ঝগড়া হলে একঘেয়েমি কাটে। ঝগড়া শেষে সম্পর্কটাকে আরও আপন আর মধুর মনে হয়। -ব্রাইট সাইড

Tags: ঝগড়াদাম্পত্য
Previous Post

জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে আমাদের ভাবনা

Next Post

ব্রাজিলের স্কুলে হামলা: বন্দুকধারীসহ নিহত ১০

Next Post

ব্রাজিলের স্কুলে হামলা: বন্দুকধারীসহ নিহত ১০

প্রভোস্টের পদত্যাগসহ ৪ দফা দাবিতে অনশনে রোকেয়া হলের ৫ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT