চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2022
in বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের সরকারি অফিসের লোগো, কেন্দ্রস্থলে মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ‘জয় বাংলা’ স্লোগানে মুক্তিযোদ্ধ করে বাংলাদেশের জন্ম, সেই ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে দ্রুতই আদেশ জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এই বৈঠক সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা হয়। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করা হবে।

তিনি আরও জানান, সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। এ ছাড়াও সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি, সভা-সেমিনারের ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে।

২০২০ সালে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই স্লোগান জনগণকে মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা যুগিয়েছিল। ‘জয় বাংলা’ স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির অনুপ্রেরণার উৎস। সেসময় প্রতিটি সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর মুক্তিযোদ্ধারা চিৎকার করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জয় উদ্‌যাপন করত।

তার আগে নানা ধাপ পেরিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চে তার ভাষণ শেষ করেছিলেন ‘জয় বাংলা’ বলে।

মূলত তার পর থেকেই ‘জয় বাংলা’ সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করে।

Tags: জয় বাংলাজাতীয় স্লোগানস্লোগান
Previous Post

রাজশাহীতে যাত্রা শুরু করলো ‘বাংলাটিউব এন্টারটেইনমেন্ট’

Next Post

দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে

Next Post
বৃষ্টির সময় রিকশা ও অটোচালকরা রাস্তার মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে

দুর্দান্ত স্কুলের শিল্ড, যা স্কুলের পরিচয় বহন করে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের ৫৪ (২) ধারা বাতিল চেয়ে কর্মকর্তাদের স্মারকলিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT