চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় বাংলা’র মর্যাদা রক্ষা করতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:45 অপরাহ্ন 06, এপ্রিল 2022
in সম্পাদকীয়
A A
জনতা রাস্তায় দাঁড়িয়ে 'জয় বাংলা' স্লোগান দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় বাংলা, এই স্লোগানেই জন্ম হয়েছিল বাংলাদেশ নামের নতুন এক দেশের; বিজয়ী আর বীরের জাতি হিসেবে বাঙালির স্বীকৃতি মিলেছিল বিশ্বে। সেই জয় বাংলা এখন দেশের জাতীয় স্লোগান। তাকে এই পর্যায়ে আনতে বা জাতীয় স্লোগান করতে যে বলিষ্ঠ ভূমিকা, সেজন্য বুধবার জাতীয় সংসদে বাঙালি জাতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

আমরা জানি, এটা ছিল বাঙালি জাতির সুদীর্ঘ দিনের প্রত্যাশা। কিন্তু সহজে সেই প্রত্যাশা পূরণ হয়নি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এ জন্য। নানা ধাপ পেরিয়ে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণ শেষ করেছিলেন জয় বাংলা বলে। তারপর থেকে বাঙালি জাতির কাছে এই স্লোগান হয়ে উঠে অনুপ্রেরণার নাম, সাহসের প্রতিশব্দ।

কিন্তু ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের ইতিহাসের বাঁক বদলে দেওয়া হয়। স্বাধীনতাবিরোধীরা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে শুরু করে। তাদের দমন-পীড়নে জাতির অনুপ্রেরণার স্লোগান বলতে গেলে নিষিদ্ধের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। এমন অনেক ঘটনার উদাহরণ আছে, শুধু জয় বাংলা বলার অপরাধে জেল-জুলুম থেকে শুরু কারো কারো প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে।

এসব কারণে জাতির গর্ব আর মর্যাদার স্লোগান ভুলতে বসেছিল মানুষ। প্রজন্মের পর প্রজন্ম বঞ্চিত হয় সেই স্লোগান থেকে। তবে ২০১৩ সালে ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চে জয় বাংলা স্লোগান প্রবল শক্তি আর নতুন অনুপ্রেরণা হয়ে ফিরে আসে মানুষের মাঝে। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার বিচারের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

তবে মুক্তিযুদ্ধের ইতিহাসের এত বড় অপরাধীর এই সাজা মানতে পারেনি তরুণ সমাজ। সেই রায়ের প্রতিক্রিয়ায় জয় বাংলা স্লোগানে বিপুল সংখ্যক মানুষ শাহবাগে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ শুরু করে। শেষ পর্যন্ত তাদের দাবি মেনে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়। বলতে সেদিন থেকেই জয় বাংলা আবারও ফিরে আসে বাঙালির সাহস আর অনুপ্রেরণা হয়ে।

তার প্রায় সাত বছর পর ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের এক রায়ে জয় বাংলা-কে বাংলাদেশের জাতীয় স্লোগান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি জয় বাংলা-কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্তের কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। ২ মার্চ সরকারের সেই সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

সেই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব জাতীয় দিবস উদ্যাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) শেষে এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জয় বাংলা স্লোগান উচ্চারণ করবেন।’

আমরা মনে করি, জয় বাংলা কোনো ব্যক্তি বা দলের স্লোগান নয়, এটা জাতীয় স্লোগান। এর মর্যাদা আমাদের সবাইকে রক্ষা করতে হবে।

Tags: জয় বাংলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিলেটে শিশুসহ নিহত ৩

Next Post

নিলামে তোলা হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

Next Post
ম্যারাডোনা হ্যান্ড অব গড জার্সি নিয়ে ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামে তোলা হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

বাফুফে তদন্তের জন্য ফিক্সিং কাণ্ডে তদন্তকারী কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফিক্সিং কাণ্ডে’র তদন্ত করবে বাফুফে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT