তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। এখন তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটা জিততে চান মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ওয়ানডে সিরিজটা শেষ করতে চান সান্ত্বনার জয় দিয়েই।
মাশরাফি বলেন, ‘এই ধরনের কন্ডিশনে খেলাটা আমাদের জন্য কঠিনই বটে। তবে নিজেদের সুযোগ তৈরি করে নিতে হবে। ভুলগুলো শুধরে নিতে হবে। আমরা শেষ ম্যাচটটা জিততে চাই। এটাই হবে আমাদের জন্য বড় অর্জন!’
দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো। ২৫২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জেতাটা কঠিন করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের ভুলের কারণে। এভাবে হেরে যাওয়াটা মেনে নিতে পারছেন না মাশরাফি!
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির ভাষায়, ‘এই অবস্থায় থেকে ম্যাচটি এভাবে হেরে যাওয়াটা বড় হতাশারই।









