চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় গুরু সুকুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 30, অক্টোবর 2015
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিন ছিলো গতকাল (৩০অক্টোবর)। তার জন্মদিনে ২০১২ সালে লেখা একটি ছড়া ‘আমি আর সুকুমার’ নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: জয় গুরু সুকুমার-লুৎফর রহমান রিটন

[উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র এবং সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়ের জন্মদিন আজ ৩০ অক্টোবর। আমার জন্মের চার দশক আগে মৃত্যুবরণ করা ‘আমার ছড়াগুরু’ সুকুমার রায় আমার প্রতিবেশী ছিলেন। আমার সুকুমার সান্নিধ্যের স্মৃতি নিয়ে লেখা ছড়াটাই গুরুর জন্মদিনে আমার নৈবেদ্য। ছড়াটা লিখেছিলাম ২০১২ সালের এই দিনে। ছড়ার সঙ্গে ইলাস্ট্রেশন করেছে প্রীতিভাজন শিল্পী সুজন চৌধুরী। সুত্র/লিলিপুটের ছোটভাই, প্রকাশক চন্দ্রাবতী একাডেমি, প্রকাশকাল বইমেলা ২০১৩]

আমি আর সুকুমার

লুৎফর রহমানরিটন

যে পেয়েছে শৈশবে সুকুমার রায়কে

তার মজা আজীবন, তাকে আর পায় কে!

লাল মলাটের বই মাঝে অই ম্যাঁও-টা

বেড়ালটা কতো প্রিয়! আমি তার ন্যাওটা!

শৈশবে কৈশোরে ফ্যান্টাসী বেশুমার

শৈশব রাঙালেন জাদুকর সুকুমার।

পায়ে পায়ে ছায়া হয়ে পিছু নেয় ফূর্তি

গড়েছেন অপরূপ অদ্ভুত মূর্তি!

ঘাটে ঘাটে ঘটে কতো কাণ্ড ও কীর্তি

সুকুমার ছাড়া কেউ শৈশবে ফিরতি?

আমাদের ছেলেবেলা সুকুমার সঙ্গী

কতো তাঁর অবয়ব কতো তাঁর ভঙ্গি!

‘রামগরুড়ের ছানা’ ‘হেশোরাম হুঁশিয়ার’

একসাথে বেড়ে উঠি আমি আর সুকুমার।

‘কাঠবুড়ো’, ‘হুঁকোমুখো’, ‘কানে খাটো বংশী’

একেকটা ভয়াবহ! কী যে বিধ্বংসী!

কাকে ছেড়ে কাকে ধরি বলবো কি বাপু রে

বলে ‘ভয় পেও না’ গো ‘বাবুরাম সাপুড়ে’।

‘কুমড়োপটাশ’ আর ‘কিম্ভুত’, ‘খিচুড়ি’

নেই রে তুলনা তাঁর নেই কোনো কিছুরই।

‘আবোল তাবোল’ শুনে ‘ঝালাপালা’ কানটা?

শুনে নিতে পারো তবে ‘হিংসুটি’ গানটা।

‘দাশুর খ্যাপামি’ দেখে মনে লাগে খটকা?

‘খাই খাই’? ‘কিছু চাই’? ফোটে ‘চীনেপটকা’!

‘শব্দ কল্প দ্রুম’-এ কুপোকাৎ ছাত্র

‘ছায়াবাজি’ ‘গোঁফচুরি’ আর ‘সৎপাত্র’

‘পাগলা দাশু’কে চেনো? ‘কাতুকুতু বুড়ো’কে?

মাঞ্জা কে শিখিয়েছে ‘ব্যোমকেশ’ খুড়োকে!

সুকুমার নাচালেন ছন্দের বাহারে

আহারে ‘দ্রিঘাংচু’! ‘ট্যাঁশগরু’ আহারে…

‘হ য ব র ল’কে দেখে হেসে ওঠে সজারু

সুকুমার আছে তাই দুনিয়াটা মজারু।

সুকুমার আছে তাই আমিও যে আছি রে

আমি আর সুকুমার থাকি কাছাকাছি রে!

সুকুমার সবখানে গোঁফে আর দাঁড়িতে

বুড়ো হয়ে গেছি তবু পারি নাই ছাড়িতে!

জীবনটা কেটে যায় হাসি-গানে-রঙ্গে

ভাগ্যিস সুকুমার ছিলে তুমি সঙ্গে!

মুছে দিয়ে জীবনের গ্লানি আর হাহাকার

একসাথে বেঁচে থাকি আমি আর সুকুমার।

(রচনাকাল/ অটোয়া, ৩০ অক্টোবর ২০১২)

Tags: লুৎফর রহমান রিটনসুকুমার রায়
Previous Post

সিরীয় যুদ্ধ বন্ধে একমত বিশ্ব নেতারা

Next Post

জয় গুরু সুকুমার

Next Post

ডি মারিয়ার গোলে পিএসজির জয়, ড্র করলো অ্যাটলেটিকো

প্রথমবার জেএসসিতে অংশ নিচ্ছে প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT