চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন আনিসুল

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
7:12 পূর্বাহ্ন 28, এপ্রিল 2015
in রাজনীতি
A A

ভোট শেষের সংবাদ সম্মেলনে উত্তরের মেয়রপ্রার্থী আনিসুল হক বলেছেন,‘আর কয়েকঘণ্টা পরই ঢাকা উত্তরের মেয়র কে তা জানা যাবে এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী’। ঢাকা উত্তরের জন্য স্বপ্ন দেখেছেন , স্বপ্ন বাস্তবায়নে অনেক কষ্ট করেছেন তাই জয় আশা করছেন বলে জানান তিনি। উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচন বর্জনের প্রসঙ্গে আনিসুল বলেন, সকালে ভোট দিতে এসে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলেছিলেন তিনি। শুধু তা-ই নয় শেষপর্যন্ত দেখার কথাও বলেছিলেন তিনি। অথচ দুপুরেই নির্বাচন বর্জন করায় বিএনপি সমর্থিত প্রার্থীর সমালোচনা করেন আওয়ামীলীগ সমর্থিত এই মেয়র প্রার্থী।

বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের দায়িত্বপালন করতে দেয়া হয়নি এমন অভিযোগের জবাবে আনিসুল বলেন, হয়তো তার নেটওয়ার্কে (যোগাযোগে) কোন ত্রুটি ছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির প্রার্থী সকালে হাসিমুখে সপরিবারে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। তখন তিনি গণমাধ্যমের সামনে নির্বাচনের পরিবেশ ভাল বলেছিলেন। সেসময় গণমাধ্যমের সামনে কোনো অভিযোগ জানানো হয়নি।

আনিসুল হক উত্তরের মেয়রপদের নির্বাচনে আওয়ামীলীগ থেকে সমর্থন দেয়ায় দলের নেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও দলের নেতাকর্মী,সমর্থকদের তার পাশে থেকে নির্বাচন,প্রচারণায় সাহায্য করায় ধন্যবাদ জানান তিনি। গণমাধ্যমকর্মীরা নির্বাচনকালীন দিনগুলোতে খবর সংগ্রহে তার পাশে থাকায় তাদের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা জানান তিনি।

এছাড়াও নির্বাচনে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তার পক্ষে প্রচারণা চালানো তরুণ,ব্যবসায়ি নেতৃবৃন্দ, আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী,সমর্থকদেরকেও ধন্যবাদ জানান তিনি।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন ভোটগণনা চলছে। এরই মাঝে সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে নিজের মতামত জানালেন আওয়ামীল লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। মেয়র পদে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ফলাফল ঘোষণার শেষসময়ের জন্য অপেক্ষা করছেন বলে জানান টেবিল ঘড়ি মার্কার এই প্রার্থী । ভোটে জিতলে আবারও গণমাধ্যমকর্মীদের সামনে কথা বলবেন বলে জানান তিনি। জয়ী হলে অঙ্গীকারগুলো পূরণে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আনিসুল।

Tags: আনিসুল হকঢাকা উত্তরসিটি নির্বাচন
Previous Post

জালিয়াতির তথ্য বিশ্বাসযোগ্য, বিএনপির বয়কট হতাশার: মার্কিন দূতাবাস

Next Post

অর্ধেক হ্যাপি সিইসি

Next Post

অর্ধেক হ্যাপি সিইসি

আফগানিস্তানে ভূমি ধসে ৫২ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT