চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের জন্য পাস মার্ক ৩৩ রান দূরে বাংলাদেশ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:48 অপরাহ্ন 23, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য পাস মার্ক ৩৩ রান দূরে থেকে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। হাতে রয়েছে আরও ২ উইকেট। ৫৯ রানে সাব্বির রহমান এবং ১১ রানে তাইজুল ইসলাম অপরাজিত থেকে পঞ্চম দিন ব্যাট করতে নামবেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই পিচে চতুর্থ ইনিংসে ২৭৭ রান চেজ করা একটা সময় দূরাশা মনে হলেও ইমরুল-মুশফিক-সাব্বিরদের ব্যাটে আশা উজ্জ্বল হয় টাইগার ভক্তদের জন্য।

ইংলিশদের অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে চা-বিরতি পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ২৪০ রানেই সফরকারীদের গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা।

২৮৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে ৯ রান করে দ্রুতই ফেরেন তামিম। মঈন আলীর বলে গ্যারি ব্যালান্সের হাতে ধরা পড়েন তিনি। এরপর দ্রুত ৪৬ রানের জুটি গড়েন মমিনুল ও ইমরুল। কিন্তু ৬১ বলে ৪৩ রান করে আদিল রশিদের শিকার হন ইমরুল।

ইমরুলের পর মাহমুদুল্লাহ দ্রুত ফিরলে ধাক্কা খায় বাংলাদেশ। জোড়া আঘাতে মাহমুদুল্লাহ(১৭) ও মমিনুলকে ফেরান গ্যারেথ বেটি। পরপর দুই উইকেট ফিরে গেলেও বলের মতো  ব্যাট হাতে আলো দেখাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ২৪ রান করে সাকিবও বিদায় নেন। শেষের দিকে সাব্বির-মুশফিকের ব্যাটে জয়ের আশা জেগে ওঠে টাইগারদের।

তবে জয়ের বন্দর থেকে ৫৮ রান দূরে থাকতে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকুর রহিম। এরপর একে একে মিরাজ-রাব্বি ফিরে গেলেও এক প্রান্ত আগলে ধরে খেলতে থাকেন সাব্বির। শেষ পর্যন্ত তাইজুলকে সঙ্গী করে চতুর্থ দিন শেষ করেন অভিষিক্ত এই টাইগারর ওপেনার। সাব্বির অপরাজিত থাকেন ৫৯ রানে।

আগের দিনের ২২৮ রানের সঙ্গে আজ মাত্র ১২ রান যোগ করতেই গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। এর ফলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিততে টাইগারদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৬ রানের। প্রথম ইনিংসে ইংলিশরা অলআউট হয়েছিল ২৯৩ রানে।

জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে মাঠে নেমেছে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

স্টুয়ার্ট ব্রডকে দিয়ে টেস্টের চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডি তৃতীয় দিনের ২৭৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৫ রান তুলতেই ব্রডের উইকেট হারায় ইংল্যান্ড। মেহেদী হাসান মিরাজের থ্রো থেকে বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন উইকেটকিপার মুশফিকুর রহিম। ফেরার আগে ব্রড করেন ১০ রান। এরপর তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউল শিকার হন গ্যারেথ বেটি।

সফরকারীদের প্রথম ইনিংসে ২৯৩ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষে হয়েছে ২৪৮ রানে। স্পিনিং উইকেটে মঈন আলি’র তিনের পাশাপাশি ইংলিশ পেসার বেন স্টোক নিয়েছেন চার উইকেট। বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখে সাকিব আল হাসানের বোলিং। ক্যারিয়ারে ১৫তম বারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব তার।

 

Previous Post

শেখ হাসিনা সভাপতি পুন:নির্বাচিত, সৈয়দ আশরাফের প্রস্তাবে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক

Next Post

মুক্তিযোদ্ধা-সাংবাদিক তিমির দত্তের প্রতি শেষ শ্রদ্ধা

Next Post

মুক্তিযোদ্ধা-সাংবাদিক তিমির দত্তের প্রতি শেষ শ্রদ্ধা

কবি শামসুর রাহমানের গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT