চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের জন্মদিনে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 27, জুলাই 2021
in অন্যান্য
A A
যুবলীগের খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মানুষজন, ছবি বিশদে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ডিজিটাল বাংলাদেশে নির্মাণের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বিপ্লব ঘটানোর স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে অসহায়, দুস্ত, দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ করেছে ঢাকা দক্ষিণ যুবলীগ।

মঙ্গলবার পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজ প্রঙ্গনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, সবজি, লবণ ও বিস্কুট।

জনপ্রিয় যুবলীগের খাদ্য বিতরণ কর্মসূচি, অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, নেতৃত্বদানকারী তারুণ্যের অহংকার সজীব ওয়াজেদ জয়। তিনি শুধু স্বপ্নই দেখাননি এবং সেই স্বপ্ন পূরণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি একজন স্বপ্নচারী মানুষ, শুধু স্বপ্ন দেখেনই না, বাস্তবায়ন করেন। ২০০৮ সালে জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেওয়ার এরপর থেকে উদ্যোমী হয়ে এগিসে চলছেন । সেসময় বিরোধী পক্ষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা কটাক্ষ, সমালোচনা করলেও আজ তথ্য ও প্রযুক্তিগত সুবিধা মানুষের হাতের মুঠোয়। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রূপকল্প বাস্তবায়নে আইসিটি উপদেষ্টা হিসেবে পাশে থাকা সজীব ওয়াজেদ জয়ের কারণেই।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জয়ের কর্মে আজকের বাংলাদেশ যেন সর্বত্র জয়ময়। বেকারত্ব ছিল বাংলাদেশের তরুণদের জন্য অভিশাপ। সেই অভিশপ্ত জনশক্তিই এখন বাংলাদেশের সম্পদ। এখন তরুণ প্রজন্ম চাইলে নিজেকে চাকুরির বাজারে না নিয়েই ঘরে বসে টাকা উপার্জন করতে পারে, হতে পারে উদ্যোক্তা।

জনপ্রিয় যুবলীগের খাদ্য বিতরণ কর্মসূচি, মানুষ লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মধ্যে সব কিছু বন্ধ থাকলেও আইসিটির জানালা রয়েছে খোলা। এ থেকে সামাজিক, ব্যাবসায়িক, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিংসহ সব খাতে যোগাযোগ অব্যাহত রেখেছি। ঘরে বসেই জীবনযাপনের সব উপাদান সচল রেখেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে। এটাই বদলে যাওয়া বাংলাদেশ। এটাই শেখ হাসিনার নেতৃত্বের আইসিটি সক্ষমতার রূপকার সজীব ওয়াজেদ জয়ের কারিশমা।

Tags: যুবলীগ
Previous Post

সিরিজ জিতেই টাইগার ডেরায় আসছে অস্ট্রেলিয়া

Next Post

পশ্চিমবঙ্গে জয়ের পর মমতা-মোদির প্রথম বৈঠক

Next Post
মমতা বন্দ্যোপাধ্যায় ও মোদি বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে জয়ের পর মমতা-মোদির প্রথম বৈঠক

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় সর্বোচ্চ মৃত্যুর নতুুন রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT