চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের আনন্দে অস্ট্রেলিয়ার ‘কাঁটা’ হ্যাজেলউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 15, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার আধিপত্য অব্যাহত। পাকিস্তানের পর দিন-রাতের টেস্টে নিউজিল্যান্ডকেও উড়িয়ে দিয়েছে অজিরা। পার্থ টেস্ট একদিন বাকি থাকতেই ২৯৬ রানে জিতে নিয়েছে স্বাগতিকরা। জয়ে সিরিজে এগিয়ে গেল টিম পেইনের দল।

জয়ের আনন্দে অস্ট্রেলিয়ার কাঁটা জশ হ্যাজেলউড। ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে পুরো সিরিজেই ছিটকে গেছেন এ পেসার। ম্যাচের দ্বিতীয়দিন চোট পেয়েছিলেন, আর বল করতে পারেননি। রোববার সকালে নিশ্চিত হওয়া যায় পুরো সিরিজেই খেলতে পারবেন না হ্যাজেলউড।

দুই দলের প্রথম ইনিংস শেষেই ম্যাচের ভাগ্য অনেকটা লেখা হয়ে যায়। অস্ট্রেলিয়ার করা ৪১৬ রানের জবাবে মাত্র ১৬৬তে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলোঅন না করিয়ে ব্যাট হাতে নেমে ৯ উইকেটে ২১৭ তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অজিরা। তাতে কিউইদের সামনে ৪৬৮ রানের পাহাড়সম টার্গেট দাঁড়ায়।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে একই হাল নিউজিল্যান্ডের। স্বাগতিকদের বোলিংয়ের সামনে কোনো কূলকিনারাই খুঁজে পায়নি কিউইরা। প্রথম ইনিংসে একজন হাফসেঞ্চুরি পেলেও দ্বিতীয় ইনিংসে কেউ তার দেখা পাননি। সর্বোচ্চ ৪০ রান করেন বিজে ওয়াটলিং। গ্র্যান্ডহোমের ব্যাটে আসে ৩৩ রান। স্টার্ক-কামিন্সদের সামনে ১৭১ রানে ধসে যায় সফরকারী ব্যাটিং লাইনআপ।

প্রথম ইনিংসের ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নেন স্টার্ক। কামিন্সের দখলে দুই উইকেট। স্পিন ঘূর্ণিতে কম যাননি নাথান লায়নও। তিনি নেন চার উইকেট।

৬ উইকেটে ১৬৭ রানে তৃতীয়দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। চতুর্থদিন ব্যাট হাতে নেমে ৯ উইকেট হারিয়ে ২১৭ রানে ইনিংস ঘোষণা করেন পেইন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি (৫০) করেন মার্নাস লাবুশেন। হাফসেঞ্চুরিতে তাকে অনুসরণ করেন জো বার্নস (৫৩)। বাকিরা অবশ্য কুড়ির ঘরেই ঘোরাফেরা করেন।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি নেন পাঁচ উইকেট। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন চার উইকেট। প্রথম ইনিংসে চার উইকেট নেয়া আরেক পেসার নিল ওয়াগনার এই ইনিংসে নেন তিন উইকেট।

এই জয়ে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দুদলের পরের বক্সিং-ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে।

Tags: লিড স্পোর্টসহ্যাজেলউড
Previous Post

বিজয় উৎসবে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

Next Post

মোটরসাইকেলে আগুন: ফখরুলসহ বিএনপি নেতাদের আগাম জামিন

Next Post

মোটরসাইকেলে আগুন: ফখরুলসহ বিএনপি নেতাদের আগাম জামিন

করোনা

নিরাপদে রেল চলাচল নিশ্চিতে হাইকোর্টের রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT