চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ী হয়েও শাস্তি এড়াতে পারবেন না আ. লীগের বিদ্রোহীরা

ওবায়দুল রশিদ by ওবায়দুল রশিদ
5:01 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2016
in রাজনীতি
A A

সর্বশেষ পৌর নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে সময় লাগবে আওয়ামী লীগের। তবে কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ বলছেন, আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকেই হবে তা চূড়ান্ত করা হবে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেক ছিলো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের আগেই তাদেরকে সাময়িক বহিষ্কার করে দলটি। আর বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগ ওঠে দলের অনেক নেতা এবং সংসদ সদস্যদের বিরুদ্ধেও।

গত ১০ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়। আর সর্বশেষ ২৩ জানুয়ারী সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদেরের বৈঠকে সিদ্ধান্ত হয় ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাবে বিদ্রোহী প্রার্থীরা।

কিন্তু ১৫ কার্যদিবস পার হবার পরও এখনও কাউকে চূড়ান্ত বহিষ্কার করেনি আওয়ামী লীগ। আর মদদদাতা সংসদ সদস্য এবং নেতাদের বিষয়ে তদন্ত শেষ করে ব্যবস্থা নেবার কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতা শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেন,  পার্টির সিদ্ধান্ত যারা মানে নাই এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন; তাদেরকে বহিষ্কার করা হবে।

বিদ্রোহীদের মদদদাতাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণে সময় লাগবে উল্লেখ করে শেখ সেলিম বলেন, সংসদ সদস্য এটা করছে বললেতো হবে না। একটা তদন্ত কমিটি সেখানে তদন্ত করে দেখবে। আসলে যে সুনির্দিষ্ট অভিযোগগুলো এসেছে সেগুলো ঠিক কিনা। এটার উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের হয়ে যে কয়েকজন তদারকি করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে কঠোর অবস্থানে আওয়ামী লীগ।

হানিফ বলেন, ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিলো এদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার জন্য। কেনো তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে না সেই চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই বিষয় নিয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আওয়ামী লীগের নেতারা বলছেন, যে সকল বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন তাদের বিষয়েও একই সিদ্ধান্ত দলটির। তারা বলেন, বিদ্রোহী হয়ে জয়লাভ করলেই যে দলে ফেরা যাবে বিষয়টি এমন নয়।

Tags: পৌর নির্বাচন
Previous Post

জয়ী হয়েও শাস্তি এড়াতে পারবেন না আ. লীগের বিদ্রোহীরা

Next Post

ব-দ্বীপের প্রকাশক ৫ দিনের রিমান্ডে

Next Post

ব-দ্বীপের প্রকাশক ৫ দিনের রিমান্ডে

ব-দ্বীপের প্রকাশক ৫ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT