চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়িতার গানে মুগ্ধ সন্ধ্যা

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
10:29 অপরাহ্ন 02, মে 2017
in বিনোদন
A A
মঞ্চে সন্‌জীদা খাতুন, মিতা হক ও জয়িতা

মঞ্চে সন্‌জীদা খাতুন, মিতা হক ও জয়িতা

ফারহিন খান জয়িতা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ খান যুবরাজের মেয়ে। জয়িতার মা মিতা হক রবীন্দ্রসংগীতের জনপ্রিয় শিল্পী। গাইতেন জয়িতার বাবা খালেদ খানও। মা-বাবার পথেই হাঁটছেন মেয়ে জয়িতা। গাইছেন রবীন্দ্রসংগীত। তার গাওয়া আটটি রবীন্দ্রসংগীত নিয়ে বের হলো অ্যালবাম ‘কত মধুসমীরে’।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট ভবনের মিলনায়তনে আয়োজন করা হয় ‘কত মধুসমীরে’ অ্যালবামের সিডির মোড়ক উম্মোচন অনুষ্ঠান। সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন অ্যালবামের মোড়ক উম্মোচন করেন। এ সময় তিনি জয়িতার গায়কীর প্রশংসা করে বলেন, ‘গানগুলো জয়িতা চমৎকারভাবে ধারণ করেছে। ওর কণ্ঠে শুনলে শ্রোতারা গানের সঙ্গে একাত্ন হয়ে যাবেন আমার বিশ্বাস। কয়েকটি গান আমাকে মুগ্ধ করেছে। সঙ্গীতায়নও চমৎকার হয়েছে।’

মিউজিকের চেয়ে গানের কথা প্রাধান্য দেওয়ার দিকে জোর দিয়ে সন্‌জীদা খাতুন বলেন, ‘এখন মিউজিকের ভিড়ে গান হারিয়ে যায়। আমি আশা করব জয়িতা সব সময় আগে গান গেয়ে গান অনুযায়ী মিউজিক করবে। মিউজিক অনুযায়ী গান করবে না। বাজনা কখনো কথার চেয়ে বড় হতে পারে না।’

মোড়ক উম্মোচন শেষে জয়িতার একক সংগীতানুষ্ঠানের আয়জন করা হয়। ফারহিন খান জয়িতা একের পর এক গাইতে থাকেন ‘হৃদয় নন্দন বনে’,  ‘শুধু গন্ধে ভরা’, ‘তুমি তো সেই’, ‘ও যে মানে না’, ‘আমি রূপে তোমায়’, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘কাঁদালে তুমি মোরে’সহ সুমধুর সব রবীন্দ্রসংগীত।

গান গেয়ে শোনান জয়িতা। পাশে মা মিতা হক

এ সময় দর্শক আসনে বসে মুগ্ধতা নিয়ে গান শুনছিলেন অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত, তারিক আনাম খান, অভিনয়শিল্পী তানভিন সুইটি, দীপা খন্দকারসহ অনেকে।

চ্যানেল আই অনলাইনকে অভিনেতা আবুল হায়াত বললেন, ‘জয়িতা আমাদের সহযোদ্ধা মিতা হক ও খালেদ খান যুবরাজের মেয়ে। জয়িতার বাবা-মা দুজনই আমাদের নাট্যদলের। জয়িতা আমাদের মেয়ের মতো। মুগ্ধ হয়ে ওর গান শুনলাম। যা মনে হলো জয়িতাও ওর বাবা-মায়ের মতো নিজ ভূবনে আসন পাকা করবে। খুব যত্ন নিয়ে চমৎকার গেয়েছে। মেয়েকে নিয়ে আমি গর্বিত।’

তারিক আনাম বলেন, ‘বর্তমান সময়ে যারা রবীন্দ্রসংগীত গাইছেন, জয়িতা তাদের মধ্যে খুবই ভালো করছে। ও শুধু বাংলাদেশে না, সমগ্র বাংলা ভাষাভাষীর মধ্যে সময়ের সেরা রবীন্দ্রসংগীতশিল্পীর ছোট তালিকায় জায়গা পাবে। ওর জন্য শুভ কামনা।’

তানভিন সুইটি বলেন, ‘খুবই ভালো গেয়েছে জয়িতা। ওর গান প্রায়ই শুনি। কত মুগ্ধ হয়েছি, কত ভালো লেগেছে বলে শেষ করা যাবে না।’

আর জয়িতা বলেন, ‘সবার বিপুল সাড়া আমাকে ভালো ভালো কাজ করতে উৎসাহ দেয়। আজ বাবার অনেক সহশিল্পী এসেছিলেন। ওনারা আমার বাবার মতো। তাদের উৎসাহ আমাকে এগিয়ে নেবে।’

Previous Post

বাজেট আলোচনায় তর্কে জড়ালেন বর্তমান ও সাবেক তিন মন্ত্রী

Next Post

বাবা-মেয়ের আত্মহত্যা: হালিমার দায়িত্ব নিল জেলা আওয়ামী লীগ

Next Post
ছবি: আরেফিন তানজীব

বাবা-মেয়ের আত্মহত্যা: হালিমার দায়িত্ব নিল জেলা আওয়ামী লীগ

‘রানি লক্ষ্মীবাই’ কঙ্গনা রনৌতের স্কেচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT