চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়া বচ্চন: বাঙালি হয়েও জয় করেছেন ভারতবর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 09, এপ্রিল 2018
in বিনোদন
A A
জয়া বচ্চন

সত্যজিৎ রায়ের ‘মহানগর’ এর কথা যাদের মনে আছে, তাদের নিশ্চয় ১৫ বছর বয়সের ছোট্ট মেয়েটির কথা স্মরণে আছে। যিনি একটি চরিত্রে অভিনয় করেছিলেন অনিল চ্যাটার্জি ও মাধবি মূখার্জি সঙ্গে। সেইদিনের সেই ‘জয়া ভাদুরি’-ই আজকের ‘জয়া বচ্চন’। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেত্রী তিনি এবং বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের পত্নি! অভিনয় আর মানবিক গুণ দিয়ে গোটা ভারত বর্ষ জয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নেই তার কোনো বিতর্ক। ৯ এপ্রিল এই গুণী অভিনেত্রী পালন করছেন নিজের ৭০তম জন্মদিন! জন্মদিনে তাকে শ্রদ্ধা।

১৯৫০ সালের আজকের দিনে ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে জন্ম হয় জয়ার। ছোট থেকেই জেদি স্বভাবের জয়া যখন যা চাইতেন, তাই অর্জন করেই তবে শান্ত হতেন। খেলাধুলোয় বিশেষ আগ্রহ ছিল জয়ার। উচ্চমাধ্যমিক পাস করার পর পুনে ফিল্ম ইন্সটিটিউটে ভর্তি হয়েছিলেন তিনি। তবে তার আগে তিনি সত্যজিৎ রায়ের সেই ‘মহানগর’ ছবিতে কাজ করে ফেলেন। ১৯৬৬ সালে সারা ভারত সেরা এনসিসি ক্যাডেট সম্মানে সম্মানিত হন জয়া।

তবে জয়া বচ্চনের আরেক পরিচিতি তার আদি নিবাস বাংলাদেশে! চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চনের পৈত্রিক আদি নিবাস নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায়। ১৯৪৭-৪৮ সালের দেশ বিভাগের পূর্বে তার বাবা তরুণ কুমার ভাদুরী কলকাতায় চলে যান।

১৯৭৩সালের ৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন অমিতাভ ও জয়া। অসাধারণ অভিনয়ের জন্যে জয়া তার তিনবার ফিল্মফেয়ার-এ সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন। ২০০৭ পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট-এর সম্মান।

একসময় বলিউড কাঁপিয়েছেন জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন দুজনই। তবে বর্তমানেও অমিতাভ বচ্চন মর্যাদার শীর্ষে রয়েছেন। তারা দুজনই চান জীবনের শেষ সময় পর্যন্ত একে অন্যের হাতে হাত রেখে যেন কাটিয়ে দিতে।

Tags: অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনজয়া বচ্চনরেখা
Previous Post

বিমানবন্দরে চৌকষ এক নিরাপত্তা প্রহরী

Next Post

কোটা বিষয়ে যা বলছে মুক্তিযোদ্ধা সংসদ

Next Post
কোটা

কোটা বিষয়ে যা বলছে মুক্তিযোদ্ধা সংসদ

আলোচনায় সরকারের পক্ষে সাবেক ছাত্র নেতৃত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT