চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জড়তা ছাড়াই নেটে তামিমের ব্যাটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 20, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন মাঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোমরের চোট হুমকিতে ফেলেছিল তামিম ইকবালের ক্রিকেট ক্যারিয়ার। ফিটনেস নিয়ে নানা বিতর্কের পর আকস্মিক খেলা ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন টাইগার ওপেনার। পরে অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলান। সেই তামিম ফেরার লড়াইয়ে এগোচ্ছেন ভালোভাবেই। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফিরে রোববার প্রথম ব্যাট হাতে তুললেন। করলেন সাবলীল ব্যাটিং।

দুপুর দেড়টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে আসেন তামিম। কিছুক্ষণ পর বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী হাজির হন সেখানে। নেট বোলারদের একটি গ্রুপ প্রস্তুতি শুরু করে একাডেমি মাঠে। নেটে প্রথমে তামিম কিছুক্ষণ ড্রিল করেন। ফ্রন্টফুট ড্রাইভ দিয়ে শুরু করে আগাতে থাকেন।

লন্ডনে চিকিৎসা শেষে ৩১ জুলাই দেশে ফেরার কয়েকদিন পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন তামিম। যার অংশ হিসেবে গত ৯ আগস্ট থেকে জিম ও ফিটনেসের কাজ শুরু করেছেন বাঁহাতি ওপেনার। তামিমের পুনর্বাসন প্রক্রিয়ার সূচিতে আজ ছিল ব্যাটিং। সেটি ভালোভাবেই করতে পারলেন। ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেয়া তামিম খেলবেন না এশিয়া কাপে।

বিশ্বকাপের আগেই ফেরার ব্যাপারে আশাবাদী সাবেক ওয়ানডে অধিনায়ক। সবঠিক থাকলে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ফিরবেন তামিম।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩তামিমতামিম ইকবালবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

পরিস্থিতি অস্থিতিশীল করতে অস্ত্র সংগ্রহ করেছেন ছাত্রদল নেতারা: ডিবি পুলিশ

Next Post

আওয়ামী লীগ কখনোই রাখ-ঢাক করে কাজ করে না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ কখনোই রাখ-ঢাক করে কাজ করে না: প্রধানমন্ত্রী

কক্সবাজারে রূপালি ইলিশের ঝাঁক, বাংলাদেশের মাছের বাজার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে আসছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT