চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যেষ্ঠ সাংবা‌দিক সুমন মাহমুদ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 22, মে 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

জ্যেষ্ঠ সাংবা‌দিক সুমন মাহমুদ (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

শুক্রবার বিকালে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সুমন মাহমুদ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ২০০৬ সালে তার বাইপাস সার্জারি হয়।

সুমন মাহমুদ দীর্ঘদিন ভোরের কাগজের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক দেব দুলাল মিত্র চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সুমন মাহমুদ আমাদের আমাদের সাবেক সহকর্মী ছিলেন। ২০০৫-০৬ সালে হার্টের সমস্যার দরুণ তার বাইপাস সার্জারি হয়। এরপর তিনি অবসরে যান।’

‘তার সময়ে তিনি সেরা সাংবাদিকদের একজন ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

সাংবাদিক সুমন মাহমুদ ভোরের কাগজ, এটিএন বাংলা, এনটিভিসহ দেশের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে কাজ করেছেন।

তিনি স্ত্রীএক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

সুমন মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

এক শোকবার্তায় সাবেক জাসদ নেতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাংবাদিক সুমন মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে তারা বলেন: ৬০ দশকে ছাত্রলীগের নেতা হিসাবে সুমন মাহমুদ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিএলএফ-এর সদস্য হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকেই জাসদের সাথে যুক্ত ছিলেন এবং ১৯৭৯-৮১ সালে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সক্রিয় দলীয় রাজনীতি ছেড়ে সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন।

Tags: করোনাভাইরাসসুমন মাহমুদ
Previous Post

সুয়ারেজের কামড়কে খেলার ‘অংশ’ বলছেন কিয়েল্লিনি

Next Post

প্রধানমন্ত্রীর করোনা প্যাকেজ জাতির জন্য নির্মম পরিহাস: সোনিয়া গান্ধী

Next Post

প্রধানমন্ত্রীর করোনা প্যাকেজ জাতির জন্য নির্মম পরিহাস: সোনিয়া গান্ধী

করোনাভাইরাস: সুস্থ হলেন আরও ১২১ পুলিশ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT