ঈদে মুক্তি পাওয়া আট ছবির মধ্যে ভালো অবস্থানে আছে ‘লিডার আমিই বাংলাদশ’ এবং ‘জ্বীন’। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দুটি সিনেমাই বেশ ভালো দেখছে দর্শক! ঈদের ছবির জন্য দর্শক আবারও হলমুখী হওয়ায় বাংলা সিনেমায় সুবাতাস বইতে শুরু করেছে। বিশেষ করে ‘জ্বীন’-এ অভিনয় করা আবদুন নূর সজল সাফল্যে ভেসে উচ্ছ্বাস প্রকাশ করলেন।







