চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সঙ্কটে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 04, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাম্প বন্ধের নোটিশ সহ একটি ছবি, জনতা অপেক্ষমাণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের চরম সঙ্কটের কারণে শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী আজ থেকে এক সপ্তাহের জন্য সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ছুটি ঘোষণা করেছেন। শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী বলেছেন, ছুটির পর বাড়তি ক্লাস নিয়ে সিলেবাস পূর্ণ করা হবে।

এর আগে গত ১৮ জুন শ্রীলঙ্কা সরকার এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখে। সে সময় শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিলো, ‘কলম্বো শহরের মধ্যে এবং অন্যান্য শহরের সকল সরকারি এবং সরকার অনুমোদিত স্কুল বিদ্যুতের ঘাটতির কারণে বন্ধ থাকবে।’

শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিহাল রানাসিংহে স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিভাগীয় শহরের স্কুলগুলোতে অল্প সংখ্যক ক্লাস নেয়া যেতে পারে যেখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের যানবাহন সঙ্কট নেই।

ডেইলি মিররকে শিক্ষা সচিব আরো জানিয়েছেন, স্কুলগুলোর অনলাইন ক্লাস নেয়ার সুবিধার্থে সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  না করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার পাবলিক ইউটিলিটিজ কমিশন।

এ বছরের মার্চ থেকে শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করছে। দেশটির এই অর্থনৈতিক বিপর্যয়  ১৯৪৮ সালের পর সবচেয়ে বেশি।

দেশটিতে বর্তমানে খাদ্যে মূল্যস্ফীতি ৫৭.৪ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের চরম ঘাটতির পাশাপাশি রান্নার জ্বালানি, যানবাহন এবং শিল্পের জ্বালানি সংকট চলছে। এছাড়াও রয়েছে বিদ্যুতের ঘাটতি।

Tags: জ্বালানী সঙ্কটশ্রীলঙ্কাস্কুল বন্ধ
Previous Post

সোনারগাঁয়ে কার্টন কারখানায় অগ্নিকাণ্ড

Next Post

পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া সফরে প্রধানমন্ত্রী

Next Post
Bangladeshi family enjoying a day out by the sea with smiles and happiness. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া সফরে প্রধানমন্ত্রী

জনগণের ভিড় রেল স্টেশনে টিকিটের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনযাত্রা: চারদিনে ১ লাখেরও বেশী টিকিট বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT