চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া সেঞ্চুরির পরও জায়গা ‘নিশ্চিত নয়’ খাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 08, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়ক স্টিভ স্মিথ ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের চতুর্থ টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছেন উসমান খাজা। দুবছর পরে এমন স্বপ্নীল ফেরা পরও আসছে টেস্টেই দলে জায়গা পাওয়া নিয়ে নিশ্চিত নন বাঁহাতি ব্যাটার। শনিবার দিনের খেলা শেষে জানিয়েছেন এমনই।

‘আমি মনে করি, পরের টেস্টে খেলার সুযোগ পাবো না। কিন্তু সবসময়ই সুযোগের জন্য প্রস্তুত থাকবো। আর কারো কোভিড হবে না সেটাও তো কেউ বলতে পারে না। অথবা অন্যকিছুও ঘটতে পারে। আপনাকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে।’

বিভিন্ন সময় জাতীয় দলে সুযোগ পেয়ে বাদও পড়েছেন অজি ব্যাটার। কথা বলেছেন সেটি নিয়েও। জানিয়েছেন, এই প্রক্রিয়ায় আক্ষেপ নেই। বরং উপভোগ করেন পুরো প্রক্রিয়াটি।

‘অস্ট্রেলিয়া দলে একবার আপনি সুযোগ পেলে সেটিকেই কাজে লাগাতে হবে। প্রাণপণ চেষ্টা চালাতে হবে সুযোগটি ধরে রাখার জন্য। আগে দুই ফরম্যাটেই ছিলাম। আমাকে বারবার দলে সুযোগ দিয়ে আবার বাদও দেয়া হয়েছে। সত্যিই ব্যাপারটা উপভোগ করেছি।’

শেষ ৭ ইনিংসে মাত্র একটি ফিফটি করা মার্কাস হ্যারিসের বদলে তাকে দলে নেয়া হতে পারে কিনা সেই প্রশ্নে খাজার মত, ‘ভবিষ্যতে হতেও পারে। এই টেস্টে পাঁচ নম্বরে ব্যাট করেছি, রান করেছি। কিন্তু কখনোই পাঁচ নম্বরকে ওপেনিংয়ের সাথে তুলনা করতে পারেন না।’

প্রায় দুবছর পর অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়ে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রান করেন খাজা। দ্বিতীয় ইনিংসে খেলেন ১০১ রানের অপরাজিত ইনিংস। দলকে গড়ে দেন জয়ের মঞ্চ। তাতে ভর করে দারুণ খেলছে অজিরা।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডখাজাবেয়ারস্টোব্রডলিড স্পোর্টস
Previous Post

আইভী ও নৌকার বিকল্প নাই: শেখ পরশ

Next Post

রোনালদোকে মুখ বন্ধ রাখতে বললেন সিনক্লেয়ার

Next Post
মুখ বন্ধ রাখতে বললেন সিনক্লেয়ার, রোনালদো ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোকে মুখ বন্ধ রাখতে বললেন সিনক্লেয়ার

টাঙ্গাইলে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীসহ গ্রেপ্তার ৩, পুলিশি অভিযানে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীসহ গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT