চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া শতকে রূপগঞ্জের কাছে উড়ে গেল গাজী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 22, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মেহেদী মারুফ ও জাকের আলির জোড়া শতরানে লিজেন্ড অব রূপগঞ্জের কাছে উড়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দুজনের ২২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৭ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে রূপগঞ্জ।

২৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রূপগঞ্জ। দলীয় পাঁচ রানের মাথায় রুবেল মিয়ার বলে বোল্ড হন মোহাম্মদ নাঈম। স্কোরবোর্ডে ২৭ রান জমা হতে আবারও আঘাত। দুই রান করে ফেরেন মুমিনুল হক।

এরপরই শুরু হয় মারুফ-জাকেরের গল্প। অবিচ্ছিন্ন থেকেই গল্পের শেষ করেন দুজনে। ১৩৭ বলে ১২টি চার ও পাঁচ ছক্কায় ১৩৭ রানে অপরাজিত থাকেন মারুফ। আর ১২৬ বলে ১৩টি চার ও এক ছক্কায় জাকের অপরাজিত থাকেন ১০৭ রানে। দুজনের ২২৬ রানের কারণে ম্যাচের দিকে আর ফিরে তাকাতে পারেনি গাজী।

এর আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫০ রান করে গাজী গ্রুপ। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন ভারতীয় ব্যাটসম্যান পারভেজ রসুল। তার ইনিংসে সমান চারটি করে চার ও ছক্কার মার।

রান পেয়েছেন ইমরুল কায়েসও। তবে দুই রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। তিন চার ও দুই ছক্কায় ৭৩ বলে ৪৮ রান করেন এ ওপেনার। এছাড়া মাইশুকুর রহমান ৩১ ও রনি তালুকদার ২৯ রান করেন। বাকিদের কেউ বলার মতো রান করতে পারেননি।

রূপগঞ্জের হয়ে মুক্তার আলি দুটি উইকেট নেন। অন্য চার বোলার নেন একটি করে উইকেট।

Tags: জাকের আলিডিপিএলমেহেদী মারুফলিড স্পোর্টস
Previous Post

আবাহনীকে প্রথম পরাজয়ের স্বাদ দিল প্রাইম ব্যাংক

Next Post

মেননের গাড়িকে লাইসেন্সবিহীন বাসের ধাক্কা

Next Post

মেননের গাড়িকে লাইসেন্সবিহীন বাসের ধাক্কা

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT