চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া ধাক্কায় বিসিসিআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 30, নভেম্বর 2017
in স্পোর্টস
A A

প্রায় একই সময়ে জোড়া ধাক্কায় কেঁপে উঠল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রথম ধাক্কাটা এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ আয়োজন না করায় আইসিসির কাছে আইনি নোটিশ পাঠিয়েছে দেশটি। পরে বিসিসিআই দ্বিতীয় ধাক্কা খেয়েছে ঘরেই। আইপিএল নিয়ে কেলেঙ্কারিতে ৫২ কোটি রুপি জরিমানা গুনতে হবে বোর্ডটিকে।

নিজেদের মধ্যে ২০১৫ থেকে ২০২২ এর মধ্যে ছয়টি ক্রিকেট সিরিজ খেলার কথা ভারত-পাকিস্তানের। যার চারটিই খেলার কথা পাকিস্তানের মাটিতে। তবে চুক্তি থাকলেও পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে রাজি হয়নি ভারতীয় বোর্ড। পরে বিসিসিআই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হলেও অনুমতি দেয়নি ভারত সরকার।

সেই ইস্যুকে সামনে রেখে বৃহস্পতিবার আইসিসির কাছে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির দ্বন্দ্ব নিরসন কমিটি বা ডিসপুট রিসোলেশন কমিটি দেখভাল করছে বিষয়টি।

দ্বন্দ্ব নিরসন কমিটিতে সদস্য থাকবেন তিনজন। সাবেক ব্রিটিশ বিচারক মাইকেল বেলফ থাকছেন নেতৃত্বে। বাকী দুই সদস্য মনোনীত হবেন বাদি পিসিবি এবং বিবাদী বিসিসিআইয়ের পছন্দ অনুযায়ী। ব্রিটিশ আইন মেনেই চলবে মামলাকার্য।

পিসিবির দাবী ২০১৪ এবং ২০১৫ সালে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে না পারায় তাদের ক্ষতি হয়েছে ৭০ মিলিয়ন ডলারের বেশি। জরিমানার অর্থ ফেরত চেয়ে ইতিমধ্যে ভারতীয় বোর্ডের কাছে চিঠিও দিয়েছে পিসিবি।

পিসিবির দেয়া মামলাকে কতটুকু গুরুত্বসহকারে নিয়েছে বিসিসিআই সেটা জানা না গেলেও নিজ দেশে অর্ধশত কোটি রুপির জরিমানায় ভালই বিপদে পড়েছে ক্ষমতাধর বোর্ডটি। স্বচ্ছ ও নিরপেক্ষ প্রতিযোগিতার লক্ষ্যে গঠিত ‘কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া’র অভিযোগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অস্বচ্ছ বাজার ব্যবস্থাপনা প্রতিযোগিতার বাজার নষ্ট করছে। তাই বিসিসিআইয়ের নামে ৫২.২ কোটি রুপি জরিমানা ঠুকে দিয়েছে কমিশনটি।

কম্পিটিশন কমিশনের দাবি, একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কেবলমাত্র আইপিএল নয়, দেশিয় ক্রিকেটের বাকি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দিকেও সমান নজর দেয়া উচিত ছিল বিসিসিআইয়ের। কিন্তু কেবল আইপিএলই বিশেষ গুরুত্ব পেয়েছে বোর্ডটির। কম্পিটিশন আরও দাবি করে নিজেদের ক্ষমতার সঠিক ব্যবহার করেনি বিসিসিআই। তাই বোর্ডের সার্বিক আয়ের ৪.৪৮ শতাংশ গুনতে হবে জরিমানা। যা ৫২ কোটি রূপির সমান।

আগামী ৬০ দিনের মধ্যে জরিমানা পরিশোধের জন্য বিসিসিআইকে আদেশ দিয়েছে কম্পিটিশন কমিটি।

Tags: বিসিসিআই
Previous Post

তারেক মাসুদের মৃত্যু: ক্ষতিপূরণ মামলায় মূল রায় ঘোষণা রোববার

Next Post

বাংলাদেশের কৃষকরা অনেক বুদ্ধিমান: অর্থমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কৃষকরা অনেক বুদ্ধিমান: অর্থমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশদের কাবু করতে ‘স্মার্ট স্লেজিং’ চলবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT