চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গোল এমবাপের, সুযোগ করে দিলেন মেসি-নেইমারকেও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 04, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে এমবাপের জোড়া গোল ও মেসি-নেইমার এর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো ম্যাচ জুড়েই ছিলেন কাইলিয়ান এমবাপে। নিজে জোড়া গোল করেছেন। মেসি-নেইমারকে দিয়ে করিয়েছেন আরও ৩ গোল। এই তিন তারকার ত্রিমুখী আক্রমণে ঘরের মাঠে লরিয়েন্টকে বিধ্বস্ত করেছে পিএসজি। ৫-১ গোলের বিরাট জয়ে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত প্যারিসের ক্লাবটি।

সোমবার প্যারিসের পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে এমবাপের অ্যাসিস্টে গোলখরা কাটিয়ে এ ম্যাচে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘদিন ছন্দে না থাকা নেইমার এমবাপের সহায়তায় করেছেন জোড়া গোল। জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি নিজেও।

ঘরের মাঠে শুরু থেকেই লরিয়েন্টকে চাপে রেখেছে পিএসজি। প্রথমার্ধে ২ গোল করে অতিথিদের প্রতিরোধ গড়ার সুযোগই দেয়নি প্যারিসের ক্লাবটি। ১২তম মিনিটে প্রথম গোলটি আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পা থেকে।

২৮তম মিনিটে লিড দ্বিগুণ করেন এমবাপে। ইদ্রিসা গেয়ির বাড়ানো বলে কোনাকুনি শটে গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। ৫৬ তম মিনিটে তেরেম মফিলের গোলে ব্যবধান কমায় লরিয়েন্ট।

৬৭তম মিনিটে আবারও জালের দেখা পান এমবাপে। ছয় মিনিট পর পিএসজির জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মেসি। এবারের আক্রমণের মূল কারিগর এমবাপে। তার বাড়ানো বলে পেনাল্টি স্পটের কাছ থেকে জোরাল শটে গোলটি করেন মেসি।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে পঞ্চম গোলটি করেন নেইমার। এবার এমবাপের বাড়ানো বল নিচু শটে জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

Tags: এমবাপেনেইমারপিএসজিমেসিলরিয়েন্টলিড স্পোর্টস
Previous Post

ইফতারে খেজুর রাখবেন যে কারণে

Next Post

গ্র্যামিতে বছর সেরা গান ‘লিভ দ্য ডোর ওপেন’, অ্যালবাম ‘উই আর’

Next Post
গ্র্যামিতে সেরা গানের পুরস্কার জেতা দল, আনন্দিত ও উচ্ছ্বসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্র্যামিতে বছর সেরা গান 'লিভ দ্য ডোর ওপেন', অ্যালবাম 'উই আর'

দিনাজপুর শহর রক্ষা বাঁধের নির্মাণে অনিয়মের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর শহর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT