চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া আঘাতে কাবু ম্যানইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 31, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
ম্যানইউ ফুটবলার মাঠে আহত হয়ে বসে আছেন, পেছনে চিকিৎসকরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে থেকে শনিবার মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ হোসে মরিনহো একাদশে পাননি তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচকে। ম্যাচে ড্র করেছে ম্যানইউ। সাউদাম্পটনের বিপক্ষে ড্র ম্যাচে আবার ইনজুরিতে পড়েন রোমেলু লুকাকু। সব মিলিয়ে জোড়া আঘাতে কাবু রেড ডেভিলরা।

ম্যানইউ কোচ মরিনহো নিজেই জানিয়েছেন প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইব্রাহিমোভিচ। তবে তার আশা মাথার ইনজুরি কাটিয়ে খুব শিগগিরউ মাঠে ফিরবেন লুকাকু।

বার্নলির বিপক্ষে বক্সিং ডে’তে ড্র হওয়া ম্যাচে বিরতির সময় বিশ্রামে চলে যান ইব্রাহিমোভিচ। কিন্তু মূলত কি ধরনের ইনজুরিতে জ্লাতান আক্রান্ত হয়েছে সেটা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি মরিনহো। তবে জানিয়েছেন পুরো জানুয়ারি মাসই সাবেক পিএসজি তারকাকে সাইডলাইনে থাকতে হবে।

মরিনহো বলেছেন, ‘জ্লাতান এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছে।’

এপ্রিলে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়ার কারণে মৌসুমের শুরুতে প্রায় অর্ধেকটা সময়ই বিশ্রামে ছিলেন ইব্রাহিমোভিচ। আবারো নতুনভাবে বিশ্রামে চলে যাওয়ায় মরিনহোর হতাশা প্রকাশ করেছেন। একইসাথে বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু সাউদাম্পটনের ডিফেন্ডার ওয়েসলি হোয়েডেটের সাথে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে ম্যাচের ১৪ মিনিটেই মাঠ ছাড়েন। যদিও মরিনহো জানিয়েছেন লুকাকুর ইনজুরি ততটা গুরুতর নয়।

সোমবার লুকাকুর সাবেক ক্লাব এভারটনের মুখোমুখি হবে ইউনাইটেড। লিগে টানা তিনটি ড্র নিয়ে এই ম্যাচে মাঠে নামবে মরিনহোর শিষ্যরা। ২০ ম্যাচে ৪৩ পয়েন্টে তিনে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্টে শীর্ষে ম্যানসিটি।

Tags: ম্যানইউ
Previous Post

লেখায় আরোপিত দারিদ্র্য ও আবেগ তৈরি করতে চাই না: ইশতিয়াক আহমেদ

Next Post

২০১৮ সাল নিয়ে খালেদা জিয়ার যেসব আশাবাদ

Next Post
খালেদা জিয়া হাসছেন, জনসমাগমের মাঝে waving করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সাল নিয়ে খালেদা জিয়ার যেসব আশাবাদ

বৃদ্ধ লোকজনের হাতে বাঁশি বাজানোর দৃশ্য, বাংলা সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চৌরাসিয়ার দিনে আকাশের চাঁদটাও হেসেছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT