চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া আঘাতে কাবু অজি দলে নতুন দুই খেলোয়াড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 07, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের সেমিফাইনালের আগে জোড়া ইনজুরিতে কাবু অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে শেষ চারের ম্যাচে অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ব্যাটসম্যান উসমান খাজার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দুজনের কভারআপ হিসেবে ডাকা হয়েছে দুই নতুন খেলোয়াড়কে।

এর আগে ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যান ব্যাটসম্যান শন মার্শ। তার জায়গায় দলে নেয়া হয়েছে পিটার হ্যান্ডসকম্বকে।

শনিবার ওল্ড ট্রাফোর্ডে সাউথ আফ্রিকার বিপক্ষে ১০ রানে হারা ম্যাচে চোট পান স্টয়নিস ও খাজা। ইনজুরি আক্রান্ত স্টয়নিসের জায়গা দলে ডাকা হয়েছে আরেক অলরাউন্ডার মিশেল মার্শকে। আর খাজার জায়গায় উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ডাক পেয়েছেন।

হ্যামস্ট্রিং ইনজুরি কারণে ব্যক্তিগত ৬ রানের সময় মাঠ ছাড়তে হয় খাজাকে। পরে শেষদিকে আবার ব্যাটে নামলেও ১২ রানের বেশি যোগ করতে পারেননি। রোববারই তাকে স্ক্যানারের নিচে যেতে হবে। অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, খাজাকে নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। তার ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে খবর অজি মিডিয়ার।

সাউথ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বল থ্রো করতে গিয়ে ডান পেশিতে টান লাগে স্টয়নিসের। যার ফলে তিন ওভারের বেশি বল করতে পারেননি। পরে ব্যাট হাতে আউট হন ১২ রান করে।

বিশ্বকাপ চলাকালীনই আরেকবার ইনজুরিতে পড়েছেন স্টয়নিস। সেসময়ও তার কভারআপ হিসেবে মিশেল মার্শকে ডাকা হয়েছিল। পরে ফিট হয়ে ওঠায় মার্শ ফিরে যান। খাজার মতো স্টয়নিসকেও স্ক্যানারের তলায় যেতে হচ্ছে।

দলে ডাক পাওয়া দুই ক্রিকেটার মার্শ এবং ওয়েড ইংল্যান্ডেই ছিলেন। অস্ট্রেলিয়া এ দলের হয়ে খেলছেন তারা। রোববার থেকে শুরু হওয়া চারদিনের ম্যাচেও ছিলেন দুজনে।

অজি ‘এ’ দল চার ওয়ানডে ম্যাচের চারটিতে জিতেছে। ইংল্যান্ড সফরে দারুণ ছন্দে আছেন ওয়েড ও মার্শ। চার ওয়ানডে ইনিংসে ৩৫৫ রান করেছেন ওয়েড, যার মধ্যে ৪৫ বলের একটি সেঞ্চুরিও রয়েছে। যেটা আবার লিস্ট এ ক্রিকেটে অস্ট্রেলিয়ানদের মধ্যে দ্রুততম।

ওয়েডের চেয়ে কম যাচ্ছেন না মার্শও। চার ম্যাচে মিডলঅর্ডারে তিনিই ছিলেন আসল প্রাণ। চার ম্যাচেই অপরাজিত থেকে খেলেছেন ৪০, ২৯, ৫৩ ও ৪ রানের ইনিংস। ওয়েড-মার্শ জাতীয় দলে ফেরায় ‘এ’ দলের জন্য ডাকা হয়েছে জো বার্নস ও অলরাউন্ডার মাইকেল নেসারকে।

Tags: অস্ট্রেলিয়া ক্রিকেটওয়েডখাজাবিশ্বকাপ-২০১৯স্টয়নিস
Previous Post

লাইফ সাপোর্টে ক্র্যাবের সাবেক সভাপতি লাবলু

Next Post

ওয়ালশকে ছেড়ে দিচ্ছে বিসিবি

Next Post

ওয়ালশকে ছেড়ে দিচ্ছে বিসিবি

বাণিজ্য ঘাটতি ১ লাখ ২৩ হাজার কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT