চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোড়াতালির’ ভারতকে নিয়ে ছেলেখেলা করে সিরিজ শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 30, জুলাই 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ও ভারতের ক্রিকেট দল জিতের উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ‘বিকল্প দল’ বা ‘দ্বিতীয় দল’, যা-ই বলা হোক না কেনো, কোভিড বিপর্যয়ে সিরিজের শেষভাগে এসে সেটি হয়ে পড়ে একরকম জোড়াতালি দেয়া দলে। ওয়ানডে সিরিজে সাফল্যের পর মনে হচ্ছিল দু-তিনটা দল একসাথে খেলিয়ে দিতে পারবে বিসিসিআই! আপাতত সেই সম্ভাবনায় বড় ধাক্কা দিলো শ্রীলঙ্কা।

তৃতীয় টি-টুয়েন্টিতে সফরকারীদের নিয়ে ছেলেখেলা করা ৭ উইকেটের এক জয়ে সিরিজও নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা।

কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করতে নামা ভারতকে ৮১ রানে থামিয়ে দেয় লঙ্কানরা। ২০ ওভারে ৮ উইকেটে কেবল পৌনে একশতেই যেতে পারে শেখর ধাওয়ানের দল। অবশ্য টি-টুয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৭৪ রানকে টপকে যেতে পেরেছে।

জবাব দিতে নেমে ৭ উইকেট আর ৩৩ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে শ্রীলঙ্কা। দাসুন শানাকার দল তিন টি-টুয়েন্টির সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

গায়কোয়াড ১৪, অধিনায়ক ধাওয়ান শূন্য, প্যাডিকাল ৯, স্যামসন শূন্য, নিতিশ রানা ৬, ভূবনেশ্বর ১৬, চাহার ৫, কুলদ্বীপ অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেছেন।

স্বাগতিক লেগ-স্পিনার ভানিডু হারারাঙ্গা ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ম্যাচসেরার সঙ্গে হয়েছেন সিরিজসেরাও।

শানাকা ২টি ও চামিরা, রামেশ নিয়েছেন একটি করে উইকেট। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১১ রান দিয়েছেন আকিলা ধনঞ্জয়া।

জবাব দিতে নেমে আভিস্কা ১২, মিনোড ভানুকা ১৮, সামারাবিক্রমা ৬ রানে ফিরলেও ধনঞ্জয়া ডি সিলভা ২৩ ও ভানিডু হারারাঙ্গা ১৪ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন।

Tags: ধাওয়ানলিড স্পোর্টসশানাকা
Previous Post

বিশ্বে করোনা শনাক্ত প্রায় ২০ কোটি, মৃত্যু ৪২ লাখের বেশি

Next Post

জলবসন্তের মতো মারাত্মকভাবে দ্রুত ছড়াচ্ছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট: সিডিসি

Next Post
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ন্যান্সি পেলোসি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবসন্তের মতো মারাত্মকভাবে দ্রুত ছড়াচ্ছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট: সিডিসি

বিমানবাহী ব্রিটিশ রণতরী সমুদ্রে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবাহী ব্রিটিশ রণতরীকে সতর্ক করলো চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT