চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোলির টুইটে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অ্যাঞ্জেলিনা জোলি-জোলির টুইটার

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সোমবার কক্সবাজারে পৌঁছানোর পর থেকেই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

এই সফর নিয়ে নিজের অফিশিয়াল টুইটার পেজে কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

মঙ্গলবার ভোর ৫টার পর ‘বেস্ট অব অ্যাঞ্জেলিনা জোলি’ নামের আরেকটি টুইটার অ্যাকাউন্ট থেকে সোমবারের ক্যাম্প পরিদর্শনের ৪টি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা:

‘রোহিঙ্গা শরণার্থীদের মানবিক চাহিদা এবং তাদের আশ্রয় দানকারী দেশ হিসেবে বাংলাদেশ কী কী জটিল চ্যালেঞ্জের মুখে রয়েছে তা নিরূপণ করতে ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বর্তমানে কক্সবাজারে রয়েছেন।’অ্যাঞ্জেলিনা জোলি-জোলির টুইটার

পোস্ট করা চারটি ছবির মধ্যে দু’টিতে দেখা যায়, সাদা পোশাকে জনপ্রিয় এই হলিউড তারকা স্থানীয়সহ ইউএনএইচসিআরের কর্মকর্তাদের নিয়ে ক্যাম্প সফর করছেন।

বাকি দু’টি ছবিতে তাকে ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথা বলতে ও সময় কাটাতে দেখা যায়।অ্যাঞ্জেলিনা জোলি-জোলির টুইটার

বেস্ট অব অ্যাঞ্জেলিনা জোলি’র এই টুইটটি জোলির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রিটুইট করা হয়।

এর আগে সোমবার বাংলাদেশে পৌঁছানোর পর এ নিয়ে ইউএনএইচসিআরের কিছু সংবাদের লিংকও রিটুইট করেন জোলি।

UNHCR Special Envoy Angelina Jolie is in Cox’s Bazar to assess the humanitarian needs of the Rohingya refugees and critical challenges facing Bangladesh as a host country. February 4, 2019 pic.twitter.com/bpPs5h84OI

— best of angelina jolie (@bestofajolie) February 4, 2019

আজ চলছে রোহিঙ্গা ক্যাম্পে অ্যাঞ্জেলিনা জোলির দ্বিতীয় দিন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ইনানীর রয়েল টিউলিপ থেকে তিনি প্রথমে যান ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে। ওখানে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন তিনি।

এরপর এ অভিনেত্রী যান রেডক্রিসেন্ট হাসপাতালে, সেখানে থাকা শারীরিক এবং মানসিক অসুস্থ রোগীদের সঙ্গে আলাপ করেন। খোঁজ-খবর নেন তাদের চিকিৎসা সেবার এবং কথা বলেন স্বাস্থ্যকর্মীর সাথেও। এরপর তিনি যান কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে।অ্যাঞ্জেলিনা জোলি-জোলির টুইটার

ওখানে রোহিঙ্গাদের সাথে কথা বলছেন তিনি। বিকেলে ৫ নম্বর ক্যাম্পে গণমাধ্যমের সামনে কথা বলবেন তিনি।

Tags: অ্যাঞ্জেলিনা জোলিইউএনএইচসিআরকক্সবাজাররোহিঙ্গা
Previous Post

গাজীপুরে শিশু ধর্ষণ ঘটনায় আসামীর যাবজ্জীবন

Next Post

রিয়ালে যাচ্ছেন লুকাকু?

Next Post

রিয়ালে যাচ্ছেন লুকাকু?

করোনা

মাদকের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT