চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া গােলে জুভেন্টাসকে ডোবালেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 23, জুলাই 2017
in স্পোর্টস
A A
নেইমার

প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শনিবার রাতে বার্সেলোনা যখন মাঠে নামে তখন সব ফোকাস ছিল নেইমারের উপর। হতাশ করেননি ব্রাজিলিয়ান সেনসেশন। তার ক্লাব ছাড়ার জোর গুঞ্জনের মধ্যেই জোড়া গোলে দলকে জিতিয়ে নিজের গুরুত্ব বুঝিয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত মিডলাইফ স্টেডিয়ামে নেইমার জাদুতে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে নেইমারের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন জুভেন্টাসের জর্জো কিয়েল্লিনি।

ক্যাম্প ন্যু ছেড়ে পিএসজিতে যাওয়ার গুঞ্জনের মধ্যেই বার্সেলোনার জার্সি গায়ে জ্বলে উঠলেন নেইমার। তার এই পারফরম্যান্সের পর আরও বেশি নড়েচড়ে বসছে বার্সা।

প্রথমার্ধে দুর্দান্ত খেলা নেইমার ম্যাচের শুরুতেই দুটি সুযোগ হাতছাড়া করেন। কিন্তু কে জানত এ সুযোগ মিসই নেইমারকে আরো ভয়ঙ্কর করে তুলবে। খানিক পরই তাই দেখা মেলে অন্য নেইমারের।

ম্যাচের ১৫ মিনিটে পাকো আলকাসেরের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে উঁচু শটে লক্ষ্যভেদ করেন নেইমার। তার জোড়াল শট তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না জিয়ানলুইজি বুফনের।

প্রথম গোলের ঠিক ১০ মিনিট পর আবারও নেইমার জাদুতে মুগ্ধ উপস্থিত ৮২,১০৪ জন দর্শক। ২৫ মিনিটে বিস্ময়কর গোল করেন তিনি। ডি-বক্সের মধ্যে ৫ ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে নান্দনিক এক গোল করেন নেইমার।

দ্বিতীয়ার্ধে মেসি ও নেইমারকে আর মাঠে নামাননি কোচ। লুইস সুয়ারেজকে বদলি নামান ভালভার্দে। দ্বিতীয়ার্ধে বদলি নামা পাওলো দিবালা-গঞ্জালো হিগুয়েনদের নৈপুণ্যে বার্সেলোনার রক্ষণে চাপ বাড়ায় তারা।

ম্যাচের ৬৩ মিনিটে দিবালার ক্রসে ব্যবধান কমান কিয়েল্লিনি। পরে ম্যাচ শেষের আগ পর্যন্ত সমতাসূচক গোলের দেখা পায়নি জুভেন্টাস। শেষদিকে বেশ কয়েকটি সুযোগ পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনাও।

Tags: জুভেন্টাসনেইমারবার্সেলোনা
Previous Post

সরে দাঁড়ালেন ‘অপমানিত’ দ্রাবিড়

Next Post

‘আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম’

Next Post
শবনম ফারিয়া

‘আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম’

এইচএসসিতে পাসের হার ৬৮.৯১, জিপিএ-৫ এ ধস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT