চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 পূর্বাহ্ন 03, নভেম্বর 2018
in বাংলাদেশ
A A
জেল হত্যা

জেল হত্যা দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শহীদ জাতীয় নেতাদের শ্রদ্ধায় স্মরণ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ৭ই নভেম্বরের মধ্যে চলমান সংলাপ শেষ হবে। সংলাপে বিএনপি সন্তুষ্ট না হলেও ঐক্যফ্রন্টের সভাপতি ডক্টর কামালের ইতিবাচক মন্তব্যকেই গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।

১৯৭৫ সালের ১৫ই আগষ্টের রাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ৭ই নভেম্বর জেল খানায় নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মোহাম্মদ মনসুর এবং কামারুজ্জামানকে।

সেই নির্মম হত্যাকাণ্ডের শহীদদের স্মরণ করে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।  পরে যুবলীগ, ছাত্র লীগ, কৃষক লীগসহ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সর্বস্তরের মানুষ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, এ পর্যন্ত ৬১ চিঠিতে প্রায় ৮০টির মতো দল সংলাপে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। সংলাপে বিএনপি সন্তুষ্ট নয়-এমন মন্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংলাপের আড়ালে কেউ যদি কোনো ষড়যন্ত্রের চেষ্টা করে তা মোকাবিলায় প্রস্তুত আছে আওয়ামী লীগ।

শোকাবহ এই দিনে বনানী কবরস্থানেও শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ।

ইতিহাসের এ জঘন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছে জাতীয় ৪ নেতার পরিবার। জাতীয় ৪ নেতার আত্মত্যাগ থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে বলেছেন ৪ শহীদ নেতার গর্বিত সন্তানেরা।

Tags: আওয়ামী লীগচার নেতাজেল হত্যা দিবসপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
Previous Post

‘তালেবানের জনক’ পাকিস্তানে নিহত

Next Post

সন্তানের অন্ধপ্রেমে করুণ পরিণতির নাম খালেদা জিয়া

Next Post

সন্তানের অন্ধপ্রেমে করুণ পরিণতির নাম খালেদা জিয়া

সিলেটের অভিষেকের ম্যাচে অভিষিক্ত আরিফুল-অপু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT