চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেল পালাতে গিয়ে পাপুয়া নিউ গিনিতে ১৭ কয়েদি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 15, মে 2017
in আন্তর্জাতিক
A A
পাপুয়া নিউ গিনির বুইমো কারাগার (ফাইল ছবি)

পাপুয়া নিউ গিনির বুইমো কারাগার (ফাইল ছবি)

পাপুয়া নিউ গিনির বুইমো কারাগার থেকে ব্যাপক সংখ্যক কয়েদি একসঙ্গে পালানোর সময় কারারক্ষীদের গুলিতে ১৭ জন নিহত হয়েছে।

এ ঘটনায় পালাতে চেষ্টা করা তিন কয়েদিকে আবার আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে আরও ৫৭ জন। তাদের এখনো ধরা সম্ভব হয়নি বলে জানায় বিবিসি।

পলাতক কয়েদিদের কারও কারও বিচারকাজ এখনো শেষ হয়নি। তারা সবাই এলাকার নিরাপত্তার জন্য ব্যাপক হুমকিস্বরূপ উল্লেখ করে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলেছে কারাগার কর্তৃপক্ষ।

পাপুয়া নিউ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর ল্যাইয়ে অবস্থিত এই জেলখানা থেকে গত কয়েক বছরে বেশ কয়েকবার জেল ভেঙ্গে কয়েদি পালানোর ঘটনা ঘটেছে। এবার পালানো কয়েদিদের বেশিরভাগই বিভিন্ন গুরুতর অপরাধের দায়ে গ্রেফতার হয়েছিল উল্লেখ করে পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট অ্যানথনি ওয়াগাম্বি স্থানীয় গণমাধ্যমগুলোকে জানান, এদের বিরুদ্ধে বিচারকাজ চলছিল বলে এরা ওই কারাগারে আটক ছিল।

‘এদের অনেককেই মূলত সশস্ত্র ডাকাতি, গাড়ি চুরি, বাড়িঘর ও দোকানপাট ভেঙ্গে চুরিসহ বিভিন্ন অপরাধের দায়ে গত বছর পুলিশ গ্রেফতার করেছিল,’ বলেন ওয়াগাম্বি, ‘পলাতকদের মাঝে সাজাপ্রাপ্ত আসামীও ছিল।’

ওয়াগাম্বি পলাতক কয়েদিদের উদ্দেশ্যে বলেন, তারা শিগগিরই ধরা পড়ে যাবে। তাই যেন এর আগেই তারা এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি, চার্চ প্রধান বা পরিবারের সদস্যদের কাছে আত্মসমর্পন করে। এরপর তাদেরকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

পাপুয়া নিউ গিনির বেশিরভাগ কারাগারেই কয়েদির সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। কারাগারগুলোর অবস্থা যথেষ্ট খারাপ হলেও শুধু বিচারকাজে দীর্ঘসূত্রিতার কারণে সাজা ঘোষণার আগেই সেখানে কয়েদিদের লম্বা সময় কাটাতে হয়।

২০১৬ সালে দেশটির বিভিন্ন কারাগার থেকে ৭০ জন কয়েদি পালিয়ে যায়। পালানোর সময় নিহত হয় কমপক্ষে ১১ জন। তার আগের বছরও একইভাবে জেল পালায় অর্ধশতাধিক কয়েদি।

Tags: পাপুয়া নিউ গিনি
Previous Post

দেহের ভাষায় লুকিয়ে আছে সাফল্য

Next Post

প্রাদেশিক নির্বাচনে মেরকেলের দলের বিশাল জয়

Next Post
বিজয়ের খবরে সিডিইউ’র প্রার্থী আরমিন লাসচেটের উল্লাস

প্রাদেশিক নির্বাচনে মেরকেলের দলের বিশাল জয়

রিচার্ড মার্কস

ঢাকায় আসছেন রিচার্ড মার্কস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT