চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেল কোড মেনেই খালেদা জিয়ার ইফতার: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 29, মে 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জেল কোড মেনেই ইফতার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেলের সাইট অফিসে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কারাগারে খালেদা জিয়ার জন্য সরকারিভাবে ইফতারির বরাদ্দ ৩০ টাকা হওয়ায় রাজনৈতিক নেতাদের সম্মানে এবার বিএনপি আয়োজিত ইফতারেরও বরাদ্দ ছিল ৩০ টাকা।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন: ইফতারিতে মানুষের বেশি চাহিদা থাকে বলে আমার জানা নাই। এটা নিয়ে রাজনীতি প্রত্যাশিত নয়। তবে খালেদার জিয়ার ইফতারি চাহিদা বেশি থাকলে সংশ্লিষ্টদের কাছে আবেদন করতে পারবেন। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তাকে জেল কোড মেনেই ইফতার দেওয়া হচ্ছে।

দেশ গভীর সঙ্কটে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন: দেশ ভালো চলছে। দেশের মানুষ নিরাপত্তা ও শান্তি চায়। আমরা দেশের উন্নয়নে কাজ করছি।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তির বিষয়ে সেতুমন্ত্রী কাদের বলেন: কুমিল্লা ও টাঙ্গাইলে বেশ কয়েকটি সেতু এবং ওভারপাস উদ্বোধন করেছি। মানুষ স্বস্তি নিয়ে যাতায়াত করছে। দেশের সড়ক যোগাযোগ অবকাঠামোয় বিশাল পরিবর্তন এসেছে।

তিনি বলেন: এরপরও মির্জা ফখরুলের কিছু বলার থাকলে সংসদে এসে বলতে পারতেন। তাদের বেশ কিছু এমপি এবং সংরক্ষিত নারী আসনের এমপি সংসদে আসছেন। তাদের সঙ্গে মির্জা ফখরুল সংসদে আসলে তার কথাগুলো আরো ভালোভাবে উপস্থাপন করতে পারতেন।

কাদের আরো বলেন: সংসদে মির্জা ফখরুলের কথা শুধু দেশবাসী নয় সারা বিশ্বের মানুষ শুনতে পেত।

Tags: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরইফতারজেল কোডবেগম খালেদা জিয়া
Previous Post

নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

Next Post

কৃষক ও কৃষি খাত নিয়ে রাজনীতি করবেন না: তথ্যমন্ত্রী

Next Post

কৃষক ও কৃষি খাত নিয়ে রাজনীতি করবেন না: তথ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে জাপানের ২৫০ কোটি ডলারের চুক্তি সই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT