সুবিধাবঞ্চিত মানুষদের কষ্ট লাঘবে গোপালগঞ্জে মধুমতির পাড়ে জেলে পল্লীর বাসিন্দাদের বিনামূল্য স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।







