চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেম: মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব অনুমোদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার মার্কিন সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

এই বিষয়ে হওয়া ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ সহ ১২৮টি দেশ। কানাডা, আর্জেন্টিনা এবং ভূটান সহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ৯টি দেশ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়।

এর আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। এতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৪ সদস্য পক্ষে ভোট দেয়। কিন্তু একমাত্র যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়।

এরপরই ১৯৩ রাষ্ট্রের আন্তর্জাতিক এই সংস্থাটিতে আরব দেশসমূহ ও অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কোঅপারেশন (ওআইসি)’র পক্ষ থেকে তুরস্ক ও ইয়েমেনের আহ্বানে সাধারণ পরিষদে এই বিশেষ অধিবেশন বসে।

যুক্তরাষ্ট্রের জেরুজালেম সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়ার আগেই সম্ভাব্য বিরোধীতাকারীদের সতর্ক থাকতে সাধারণ পরিষদের সদস্য দেশগুলোকে চিঠি পাঠিয়েছিলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি।

চিঠিতে হ্যালি সাবধান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের জেরুজালেম সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয়া দেশগুলোর নাম মনে রাখা হবে, প্রেসিডেন্ট ট্রাম্প ভোটাভুটিতে তীক্ষ্ম নজর রাখছেন।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোতে পাঠানো চিঠিতে হ্যালি লিখেছেন, ‘এই ভোট মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত এবং যুক্তরাষ্ট্র স্বার্থগত দিক থেকে দেখছে। তাই আপনারা ভোট দেয়ার আগে আমি বিষয়গুলো জেনে রাখতে উৎসাহ দিলাম।’

চিঠিতে তিনি আরও লিখেছেন,‘প্রেসিডেন্ট (ট্রাম্প) নিবিড়ভাবে এই ভোটাভুটির দিকে নজর রাখবেন এবং কোন কোন দেশ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে সেসব দেশের নাম আমাকে জানাতে বলা হয়েছে।’

তবে ট্রাম্পের ঘোষণার পর থেকে মধ্যপ্রাচ্যসহ মুসলিম দেশগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

Tags: জাতিসংঘজেরুজালেম
Previous Post

ভোটে হারলেও আওয়ামী লীগের নৈতিক জয় হয়েছে: ওবায়দুল কাদের

Next Post

বাড়ি ফিরলেন সিজারও

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ি ফিরলেন সিজারও

চিনিটুকরা মসজিদের সুন্দর ও নান্দনিক স্থাপত্যশৈলী, ঘিঞ্জি গলির মাঝে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিনিটুকরা মসজিদ: ঘিঞ্জি গলির মাথায় এক টুকরো নান্দনিক শৈলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT