চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেম ইস্যুতে পশ্চিমা বিশ্বের কাউকে পাশে পেলেন না ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 07, ডিসেম্বর 2017
in আন্তর্জাতিক
A A

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তার এই পদক্ষেপের সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা। সমস্যা সমাধানে আলোচনার কথা বলেছেন তারা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেছেন: মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে যুক্তরাজ্য সরকার একমত নয়। ট্রাম্পের এই সিদ্ধান্ত ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে না। ইসরায়েলে অবস্থিত ব্রিটিশ দূতাবাস তেল আবিবকেন্দ্রিক এবং এটি সরানোর কোন পরিকল্পনা আমাদের নেই।

মে বলেন: জেরুজালেম নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার এবং দীর্ঘমেয়াদী। ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে আলোচনা করেই বিষয়টি নির্ধারিত হওয়া উচিত। চূড়ান্তভাবে জেরুজালেম ইসরায়েল এবং প্যালেস্টাইনের যৌথ রাজধানী হওয়া উচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমাধান অনুযায়ী আমরাও মনে করি পশ্চিম জেরুজালেম প্যালেস্টাইনের অধিকৃত অঞ্চল।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত দুঃখজনক। তিনি যেকোন ধরনের সহিংসতা এড়াতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুখপাত্র টুইট বার্তায় বলেছেন: বার্লিন কখনোই এ ধরনের অবস্থান সমর্থন করে না, কারণ একমাত্র দুটি রাষ্ট্রের সমাধান কাঠামোই বিষয়টি মিমাংসা করতে পারে।

চীন এবং রাশিয়াও এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে। তারা বলেছে, এই পদক্ষেপ ওই অঞ্চলের উত্তেজনা তীব্র করতে ভূমিকা রাখবে।

পোপ ফ্রান্সিস বলেছেন: কয়েকদিন ধরে বিষয়টি আলোচনায় আসায় আমি চুপ থাকতে পারি না। জাতিসংঘের সমাধান মেনে এই শহরের মর্যাদা রক্ষায় আমি সকলের প্রতি দৃঢ়ভাবে অনুরোধ জানাচ্ছি।

জাতিসংঘের মহাসচিব অান্টেনিও গুতেরেস বলেছেন: ট্রাম্পের বিবৃতি ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যকার শান্তি আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। দুটি দেশের সমঝোতাই কেবল কোন চূড়ান্ত অবস্থান নির্ধারণ করতে পারে। এ ধরনের পদক্ষেপ নিতে হলে দুই দেশের বৈধ সম্মতি নিতে হবে।

ইরোপীয় ইউনিয়নও পরিস্থিতি সমাধানের লক্ষ্যে শান্তিপূর্ণ প্রক্রিয়া খুঁজে বের করার আহ্বান জানিয়েছে। এতে জেরুজালেম সম্যসা সমাধান এবং দুটি দেশের ভবিষ্যত রাজধানী নির্ধারণে কোন পথ অবশ্যই পাওয়া যাবে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন।

Tags: ইসরায়েলজেরুজালেমট্রাম্প
Previous Post

‘নির্বাচনই সব নয়, কাজই আসল’

Next Post

সস্তা শ্রমের বদলে বাংলাদেশ হবে প্রযুক্তি সেবার দেশ: জয়

Next Post
ফাইল ফটো

সস্তা শ্রমের বদলে বাংলাদেশ হবে প্রযুক্তি সেবার দেশ: জয়

ঢাকাকে নিয়ে ভাবছেই না কুমিল্লা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT