চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ভার্চুয়াল আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 09, ডিসেম্বর 2020
in বাংলাদেশ
A A
বাংলাদেশের নারী ও পুরুষের অংশগ্রহণে ভার্চুয়াল আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে সুশীল সমাজ সংগঠন ও সরকারি মাল্টি-সেক্টরাল ডিপার্টমেন্টের প্রতিনিধিরা সমন্বিতভাবে ও একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে যথোপযুক্ত পলিসি এবং সহিংসতার বিরুদ্ধে সমাজের সকল স্তরে ‘শূন্য সহিষ্ণুতা’ মনোভাব ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলার উদ্দেশ্যে ইউএনএফপিএ’র অংশীদার সংগঠন মহিলা বিষয়ক অধিদপ্তর, একশন এইড বাংলাদেশ, আইন ও সালিশ কেন্দ্র এবং কেয়ার বাংলাদেশ যৌথভাবে ক্যানাডিয়ান এম্বাসি ও নেদারল্যান্ডস এম্বাসির অর্থায়নে আজ( বুধবার) একটি অনলাইন লাইভ অনুষ্ঠানের আয়োজন করে।
‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে প্রত্যেকের ভূমিকা আছে’ শীর্ষক এই অনলাইন অনুষ্ঠানটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজন করা হয়।
এই লাইভ অনুষ্ঠানটিতে প্রায় তিনশোর অধিক নারী অধিকার কর্মী, সুশীল সমাজ সংগঠন, নীতিনির্ধারক, সরকারি মাল্টি-সেক্টরাল সেবাপ্রদানকারী সংস্থা ও গণমাধ্যম সংস্থা অংশগ্রহণ করেন।  
অনুষ্ঠানে আলোচকরা জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার সারভাইভারদের জন্য সমন্বিত ও বৈষম্যহীন উপায়ে সরকারি মাল্টি-সেক্টরাল সেবা নিশ্চিতের মাধ্যমে ন্যায় বিচার তথাপি নির্যাতন হ্রাসের ওপর জোর দেন।
অনুষ্ঠানে ‘জিবিভি সেবাসমূহে প্রবেশগম্যতা: বাস্তবতা, বাধা এবং সুপারিশ’ শীর্ষক একটি পলিসি নোট পরিবেশন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রপলজি বিভাগের প্রভাষক আইনুন নাহার, যেখানে তিনি সেবাসমূহে বিভিন্ন অসামঞ্জ্যতা ও আরও কার্যকরীভাবে সারভাইভারদের সেবাদানের বিষয়গুলো তুলে ধরেন।
উক্ত আলোচনা পরিচালনাকালে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী সদস্য ফস্টিনা পেরেরা সমাজে সমতা প্রতিষ্ঠার আগে সাম্যর নিশ্চয়তা দাবি করেন এবং বিভিন্ন মানুষের প্রয়োজনসমূহের ভিন্নতাকে বিবেচনায় রেখে সেবা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে কানাডিয়ান রাষ্ট্রদূত বেনওয়া প্রেফনটেইন বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের উপায় হলো সবাইকে মানুষ হিসেবে সম্মান করা। সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান নির্যাতনের পরিসংখ্যানগুলোকে বিবেচনায় রেখে সকল ধরনের যৌন নির্যাতন প্রতিরোধে জরুরি অবস্থার জানান দিয়ে একসাথে এ পরিস্থিতি পরিবর্তনে কাজ করতে হবে।
এসময় ইউএনএফপিএ-এর রিপ্রেজেন্টেটিভ ড. অসা টরকেলসন বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই যথেষ্ট হয়েছে পারিবারিক সহিংসতা, যথেষ্ট হয়েছে ধর্ষণ, বাল্যবিবাহ, যৌন নির্যাতন। আর নয়। জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমাজের প্রত্যেকের ভূমিকা আছে এবং ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
একশন এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর তার বক্তব্যে বাল্যবিবাহের বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ মেনে চলা, নারীদের জন্য শিক্ষা নিশ্চিত করা ও পুরুষদের ক্ষমতার অপব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সংবেদনশীল করে তোলার প্রতি জোর দেন।
প্যানেল আলোচনায় বিভিন্ন সরকারি মাল্টি-সেক্টরাল ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, সমাজ-কল্যাণ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ-এর প্রতিনিধিরা অংশ নেন এবং জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিতভাবে ও বৈষম্যহীন উপায়ে সেবা প্রদানের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।
Tags: সুশীল সমাজ
Previous Post

শফির শূন্যস্থান দখলে মামুনুলের ভাস্কর্য রাজনীতি

Next Post

যে কারণে পদক ফিরিয়েছিলেন বলিউডের শিল্পীরা

Next Post
বলিউডের শিল্পী ও বাংলাদেশের শিল্পীদের ছবি, পদক ফিরিয়ে দেওয়ার কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে পদক ফিরিয়েছিলেন বলিউডের শিল্পীরা

সেলফি তোলা নারী ও পুরুষের ছবি, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের পছন্দের শিল্পীর গানের মডেল লিয়ানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT