চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনেভা চলচ্চিত্র উৎসবে ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 28, এপ্রিল 2018
in বিনোদন
A A

২১ এপ্রিল থেকে শুরু হয়েছে জেনেভার ১৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। টানা ৯ দিনের এই চলচ্চিত্র উৎসবটি শেষ হবে ২৯ এপ্রিল। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে সেখানে পৌঁছেছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সঙ্গে আছেন চ্যানেল আইয়ের পরিচালক(বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান। উৎসবে যোগ দেয়ার আগে তাদেরকে অভ্যর্থনা জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

জেনেভার ১৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’। ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় জেনেভা চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শীত হবে সেখানকার স্থানীয় সময় আজ বিকাল ৫টায়। আর এই প্রদর্শনীতে উপস্থিত থাকতেই ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে সেখানে পৌঁছেছেন ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান।

জেনেভায় পৌঁছানোর পর তাদের অভ্যর্থনা জানাতে ছুটে আসেন ফিফগের সাউথ এশিয়ান ব্যুরো প্রধান রহমান খলিলুর এবং উৎসবের বাংলাদেশ বিষয়ক সহ সম্পাদক নিজাম উদ্দিন।

টানা নয় দিনের এই উৎসবে বিশ্বের ৮০ টি দেশের মোট ১০০ টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। তারমধ্যে শুধু বাংলাদেশ থেকে একমাত্র ছবি হিসেবে প্রতিযোগিতা করছে ইমপ্রেসের ছবি ‘টু বি কন্টিনিউড’।

উৎসবের আগে ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনে ফিফগের সাউথ এশিয়ান ব্যুরো প্রধান রহমান খলিলুর বলেছিলেন: গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশের দুটি চলচ্চিত্র ফিফগের প্রতিযোগিতা বিভাগে জমা পড়ে। কমিটির জুরি বোর্ড বিচার বিশ্লেষণ শেষে চূড়ান্ত বিচারে ‘টু বি কন্টিনিউড’ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য চূড়ান্ত মনোনয়ন লাভ করে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক নতুন মাত্রা যোগ করবে।

‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পূর্ণিমা, আবুল হায়াত, মিশু সাব্বির, ইফতেখার আহমেদ ফাহমি প্রমূখ।

Tags: আবুল হায়াতইফতেখার আহমেদ ফাহমিইবনে হাসান খানফরিদুর রেজা সাগরমিশু সাব্বিরলিড বিনোদন
Previous Post

অস্ট্রেলিয়ায় অনেক কিছু শেখার অাছে: বাংলাদেশি শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রী

Next Post

রোববার বুদ্ধ পূর্ণিমা

Next Post
বুদ্ধ পূর্ণিমা

রোববার বুদ্ধ পূর্ণিমা

‘খালেদা জিয়ার চিকিৎসার ফাইল পড়ে আছে প্রধানমন্ত্রীর দপ্তরে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT