চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ করেই নায়িকা হয়েছি: পূজা চেরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 07, নভেম্বর 2021
in বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বছর দশেক আগের ঘটনা। শিশুশিল্পী হিসেবে টুকটাক মিডিয়াতে কাজ করতেন পূজা চেরী। সেই সুবাদে একবার এক সিনেমায় ছোট দৃশ্যে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। একজন গুণী নির্মাতার সিনেমায় দুটি দৃশ্যে অভিনয়ের সুযোগ পেলেও মুক্তির পর পুরো সিনেমায় কোথাও দেখা যায়নি পূজাকে। তখন সিনেমা হলে বসে মন রাখাপ করেছিলেন পূজা। মনের মধ্যে জেদও চাপে। সেই জেদই আজকে পূজা চেরীকে নায়িকা বানিয়েছে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে সিনেমার নায়িকা হওয়ার প্রসঙ্গ টানতেই পূজা এমন গল্প শোনালেন। বললেন, পরিচালকের নাম জানাতে চাইনা। সেসময় আমি ছোট থাকলেও এই ঘটনা স্পষ্ট মনে আছে। মায়ের সঙ্গে সিনেমা হলে বসে সেই ছবিটি দেখতে গিয়েছিলাম। কিন্তু আমার দৃশ্যটি মূল সিনেমায় বাদ দেয়া হয়েছিল।

পূজা চেরী বলেন, তখন প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। খুব কেঁদেছিলাম। আমার মা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন। সেও ভীষণ মন খারাপ করেছিল। তখনই মনে মনে জেদ চেপেছিল, আমি একদিন দেখিয়ে দেব। সেই জেদই আমাকে নায়িকা বানিয়েছে। এখন মনে হয় মাঝেমধ্যে এমন জেদ করা ভালো। সেদিন যদি জেদ না করতাম আজ এখানে আসতে পারতাম না।

শিশুশিল্পী হিসেবে সিনেমায় নজর কাড়তে না পারলেও রিন ডিটারজেন্টের এক বিজ্ঞাপন পূজাকে আলোচনায় আনে। পরে জাজ মাল্টিমিডিয়ার ‘নূর জাহান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ২০১৮ সালে নায়িকা হিসেবে অভিষিক্ত হন পূজা। একই বছর ‘পোড়ামন ২’, ‘দহন’ নামে আরও দুটি সিনেমা করেন তিনি। এগুলোর মাধ্যমে পূজাকে নায়িকা হিসেবে সবার কাছে পরিচিতি এনে দেয়। বর্তমানে ঢাকাই সেরা নায়ক শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমাতে নায়িকা হিসেবে কাজ করছেন পূজা।

তিনি বলেন, আমাকে শুরুতে গল্প শোনানো হয়েছিল। তখনও জানতাম না গলুই সিনেমার নায়ক শাকিব খান। গল্প শুনে আমার ভীষণ ভালো লাগে। কাজটি করতে রাজি হই। পরে যখন শুনি শাকিব খান আমার নায়ক হবেন আমার তো খুশীর সীমা ছিল না! সেই ছোট থেকে দেখেছি উনি কীভাবে কাজ করে যাচ্ছেন। ১০ বছর পরও এসে মনে হচ্ছে উনি আগের চেয়ে আরও ইয়াং হয়েছেন। কাজ করতে গিয়ে একটা বারও মনে হয়নি উনি এতো বড় মাপের তারকা। বরং আমি চুপচাপ থাকলে উনি জিজ্ঞেস করতেন আমার মন খারাপ কিনা। একমাসের বেশী সময় ধরে তার সঙ্গে কাজ করে মনে হয়েছে, সবার চেয়ে শাকিব খান বেস্ট।

সিয়ামের বিপরীতে ‘পূজা’ অভিনীত শান মুক্তি পাচ্ছে ৭ জানুয়ারি। এর আগে মুক্তির কথা থাকলেও করোনার কারণে আটকে যায়। এই সিনেমাটি নিয়েও বেশ উচ্ছ্বাসিত পূজা। তিনি বলেন, ঢাকার বাইরে শুটিংয়ে থাকায় ছবিটি টিমের সবার সঙ্গে বসে দেখতে পারিনি। অন্যরা দেখে আমাকে জানিয়েছে দারুণ হয়েছে। ভীষণ আশাবাদী কাজটি নিয়ে।

পূজার আরও সিনেমা অনন্য মামুনের সঙ্গে সাইকো, সৈকত নাসিরের মাসুদ রানা, ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় হৃদিতা মুক্তির অপেক্ষায়। তিনি বিশ্বাস করেন, সিনেমাগুলো দর্শকদের ভালো লাগার মতো। ভিন্ন ভিন্ন জনরায় তৈরি হয়েছে। এসব সিনেমাগুলো ধীরে ধীরে মুক্তি পেলে তার ক্যারিয়ার যেমন আগাবে, অভিনেত্রী হিসেবে তিনি আরও পরিণত হতে পারবেন।

Tags: এস এ হক অলিকগলুইগুণী নির্মাতাপূজাপূজা চেরীমিডিয়ালিড বিনোদনশাকিব খানশিশু শিল্পীসিনেমা
Previous Post

করোনায় আরও ৪ জনের মৃত্যু, ৩১ জেলায় আক্রান্ত নেই

Next Post

বাস ভাড়া বাড়লো, ধর্মঘট প্রত্যাহার

Next Post
ঢাকায় বাস ও ব্যক্তিগত যানবাহনের ভিড়, যাত্রীরা রাস্তার মাঝে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ভাড়া বাড়লো, ধর্মঘট প্রত্যাহার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিএনজি চালিত বাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT