চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দা আওয়ামী লীগের সভাপতি ওজিউল্লাহ, সম্পাদক দেলোয়ার

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
12:40 অপরাহ্ন 28, জুলাই 2021
in প্রবাস সংবাদ, রাজনীতি
A A
জেদ্দা আওয়ামী লীগের সভাপতি ওজিউল্লাহ ও সম্পাদক দেলোয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেন্ডস অফ বাংলাদেশ (আওয়ামী লীগ) জেদ্দার সভাপতি নির্বাচিত হয়েছেন ওজিউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার সরকার।

সৌদি আরবে প্রবাসীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে গঠিত হয়েছিল ফ্রেন্ডস অফ বাংলাদেশ(আওয়ামী লীগ) জেদ্দা মহানগর কমিটি। রাজতন্ত্র দেশ সৌদি আরবে রাজনীতি নিষিদ্ধ, তার প্রতি শ্রদ্ধা রেখে প্রবাসীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ এবং সাধারণ প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সাবেক সংসদ সদস্য মরহুম ডাক্তার মতিউর রহমানেরকে সভাপতি এবং আবুল কাশেম সালেহ’র নেতৃত্বে১৯৯৩ সালে ফ্রেন্ডস অফ বাংলাদেশ গঠন করা অনুমোদন দেন তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

ধারাবাহিকভাবে সংগঠনের কার্যকরী কমিটি গঠিত হয়ে আসছে। সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী ২০১৯ সালে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরত যাবার পর সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারী কারোনাভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে পিছিয়ে পড়ে সংগঠনটির সম্মেলন।

সম্প্রতি সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে জেদ্দার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করে সংগঠনটি। সম্মেলনে মাধ্যমে গঠিত করা হয় ১০১ সদস্য বিশিষ্ট জেদ্দা মহানগর কেন্দ্রীয় কমিটি।

সম্মেলনে সংগঠনের সাবেক সভাপতি বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরীকে প্রধান উপদেষ্টা করা হয়।

এছাড়া কার্যকরী কমিটির সহ-সভাপতি হিসেবে খ.ম জসিম, একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মাসুদ হাসান, বোরহান উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমর তাঁতি, সহ-সাংগঠনিক সম্পাদক রনি মাঝি, সাইফুল ইসলাম নান্নু, খলিল বেপারী, সেকান্দার প্রধানিয়াকে রাখা হয়েছে, এছাড়া কোষাধক্ষ্য হিসেবে নির্বাচিত হয়েছেন বদরুল আলম।

নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন জেদ্দা বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী পরিষদ,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,আওয়ামী ফাউন্ডেশন, মক্কা বঙ্গবন্ধু পরিষদ, মক্কা আওয়ামী ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশা করেন নবনির্বাচিত কমিটি নিরলসভাবে কাজ করে প্রবাসের মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন পাশাপাশি জেদ্দায় পরিবারকে আরো সংগঠিত করে গড়ে তুলবেন।

Tags: আওয়ামী লীগসৌদি আরব
Previous Post

করোনায় বিচারকের মৃত্যু, প্রধান বিচারপতির শোক

Next Post

লাভলু-বৃন্দাবনের ‘পরগাছা‘য় মুগ্ধ দর্শক

Next Post
লাভলু-বৃন্দাবনের ‘পরগাছা’ নাটকের দৃশ্য, দুই চরিত্রের সংলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

লাভলু-বৃন্দাবনের ‘পরগাছা‘য় মুগ্ধ দর্শক

অসুস্থ বব ওডেনক্রিক হাসপাতালে ভর্তি, শুটিং সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে হঠাৎ অসুস্থ বব ওডেনক্রিক, ভর্তি হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT