চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেএমবি’র হুমকিতে সীমিত পিপি’র চলাচল

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
1:17 পূর্বাহ্ন 10, মার্চ 2016
in বাংলাদেশ
A A

পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি)-কে হত্যার হুমকি দিয়ে জেএমবি চিঠি দেওয়ার পর তিনি বাড়তি সতর্কতা নিয়ে চলাফেরা করছেন। হুমকি পাওয়ার পর পিপি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি কোন ব্যক্তি এই হত্যা হুমকির সঙ্গে জড়িত।

হুমকি পাওয়ার পর থেকে পিপি মো. আমিনুর রহমান তার কাজকর্ম সীমিত করে ফেলেছেন। তিনি এখন বাসা এবং আদালত ছাড়া আর কোথায় যাচ্ছেন না। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, চিঠিটি আসার পর থেকে সাধারণতঃ কোথাও বের হই না; সকালে আমার কর্মস্থলে যাই, সন্ধ্যায় বাসায় ফিরে আসি।

তবে, ‘চিঠি পাওয়ার দিনই সদর থানার ওসিকে ডেকে নিয়ে চিঠির কপি দিয়েছি এবং সাধারণ ডায়েরি (জিডি) করেছি,’ বলেও জানান পিপি।

হুমকির কারণ জানতে চাইলে আমিনুর রহমান বলেন, যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডে গ্রেফতার জেএমবি সদস্যদের বিরুদ্ধে মামলা পরিচালনা করায় ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, আমি নিজেই সর্তকভাবে চলাফেরা করি। তবে, রাতে কয়েকবার পুলিশ আমার বাড়ি টহল দেয়।

আদালত পাড়ায় অবস্থিত তার ব্যক্তিগত অফিসে সরকারি ডাকে হুমকির চিঠি আসে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)’র নামে পাঠানো চিঠিতে তাকে হত্যা করে তার ক্ষতবিক্ষত লাশের টুকরা শেয়াল ও কুকুরকে দিয়ে খাওয়ানোর কথা উল্লেখ করা হয়েছে।

সাদা কাগজে হাতে লেখা এক পৃষ্ঠার চিঠিতে প্রেরকের নাম ছাড়াও ‘জেএমবি’নাম উল্লেখ আছে।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম মমিন চ্যানেল আই অনলাইনকে জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উড়োচিঠি হলেও বিষয়টি নিয়ে সর্বোচ্চ সর্তকতা নেওয়া হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জের সোনাপোতা গ্রামের সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তাদের গুলি ও বোমার বিস্ফোরণে আহত হন আরও দুইজন। ঘটনায় নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ থানায় হত্যা মামলা করেন। অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা করে পুলিশ।

Tags: পঞ্চগড়যজ্ঞেশ্বর রায় হত্যা
Previous Post

দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

Next Post

জেএমবি’র হুমকিতে সীমিত পিপি’র চলাচল

Next Post

কক্সবাজারে বিধ্বস্ত কার্গো প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার

কক্সবাজারে বিধ্বস্ত কার্গো প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT