জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি কো-অর্ডিনেশন দপ্তর খোলার আহ্বান জানিয়েছে আহতদের নিয়ে কাজ করা সংগঠন সার্বভৌমত্ব আন্দোলন। সংবাদ সম্মেলনে সংগঠনটির সমন্বয়করা জানান, আহতদের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেয়ার কথা বলা হলেও সেই টাকা না পাওয়ায় অবর্ণনীয় জীবন কাটাচ্ছেন তারা।








