চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ে অমিতাভ রেজার ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 04, মে 2021
in বিনোদন
A A
রিক্সা গার্লের সঙ্গে কথোপকথনে নারী ও পুরুষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবি ‘আয়নাবজি’ নির্মাণ করেই হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এবার আসছেন নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিক্সা গার্ল’ নিয়ে।

এরইমধ্যে ছবিটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ৪২তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এরমধ্য দিয়ে হবে ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার।

একজন তরুণী রিক্সা গার্লের সাজে বসে আছেন, বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ মহামারীর নানা প্রতিকূলতা পেরিয়ে ডারবান চলচ্চিত্র উৎসবটির ৪২তম আসরের পর্দা উঠবে ২২ জুলাই। দশ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১ আগস্ট।

কোন কোন বিভাগে কী কী চলচ্চিত্র এবার এই উৎসবে স্থান করে নিয়েছে, সেটা এখনও অফিশিয়াল ওয়েব সাইটে প্রকাশিত না হলেও ‘রিক্সা গার্ল’ প্রযোজকের পক্ষে উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির স্থান করে নেয়ার খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা অমিতাভ রেজা।

‘রিক্সা গার্ল’ ছবিটি যে আন্তর্জাতিক দর্শকের কাছে আগে পৌঁছুবে, তার প্রস্তুতি ছিলো আগে থেকেই। গেল বছরের শেষে  চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে নির্মাতা তেমন ইঙ্গিতই দিয়েছিলেন।

‘দেশের দর্শক কবে দেখবে ‘রিক্সা গার্ল’? এমন প্রশ্নে নির্মাতা জানিয়েছিলেন, ‘রিক্সা গার্ল’ এর সেলস অ্যাজেন্ট জার্মান, আন্তর্জাতিক রিলিজের বিষয়টি তারাই দেখছেন। আর লোকাল রিলিজের বিষয়টি নির্ভর করবে, আন্তর্জাতিক রিলিজ হয়ে যাওয়ার পরে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়া আরো অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া, চম্পা, মোমেনা চৌধুরী ও অ্যালেন শুভ্র।

Tags: অমিতাভ রেজা চৌধুরীঅ্যালেন শুভ্রআয়নাবাজিচম্পাডারবান চলচ্চিত্র উৎসবদক্ষিণ আফ্রিকানভেরা আহমেদনভেরা রহমাননরেশ ভুঁইয়ামিতালি পারকিনসনমোমেনা চৌধুরীলিড বিনোদনসিনেমাসিনেমা উৎসব
Previous Post

ফের ৫ দিনের রিমান্ডে মামুনুল

Next Post

‘বাংলাদেশ ও সেনাবাহিনীর সাথে উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী জাম্বিয়া’

Next Post
বাংলাদেশ ও সেনাবাহিনী সম্পর্ক নিয়ে আলোচনা চলছে, দুই পক্ষের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশ ও সেনাবাহিনীর সাথে উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী জাম্বিয়া’

বাংলাদেশের ডা. নাজনীন মালদ্বীপে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধির সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বাংলাদেশের ডা. নাজনীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT