চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলহাস মান্নান: এক বন্ধুকে স্মরণ করে

মার্শা বার্নিকাট by মার্শা বার্নিকাট
6:54 অপরাহ্ন 24, এপ্রিল 2017
in মতামত
A A

নিঃস্বার্থ, সবাইকে ভালোবাসেন, সবাইকে অনুপ্রেরণা জুগিয়ে থাকেন- জুলহাস মান্নানকে নিয়ে কিছু বলতে গেলে তার বন্ধুরা এই শব্দগুলোই ব্যবহার করে থাকে। জুলহাস- যিনি ছিলেন একজন নিবেদিত সহকর্মী, অনুগত বন্ধু এবং মানবাধিকার রক্ষায় অগ্রপথিক, ২০১৬ সালের এপ্রিলে নিষ্ঠুরভাবে খুন হন তিনি। তিনি শুধু আমার সহকর্মীই ছিলেন না, তিনি ছিলেন আমার বন্ধু এবং যুক্তরাষ্ট্র দূতাবাস পরিবারের অংশ। আমরা যারা ভাগ্যবান তাকে জানতে পেরে, আজ তার মৃত্যুবার্ষিকীতে, আমাদের সকলের ওপর তার অসাধারণ প্রভাব নিয়ে আমি সবার সাথে আমার কিছু অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই।

নিঃস্বার্থ
জুলহাস নিঃস্বার্থভাবে জীবনযাপন এবং সমাজকে আরো বৈচিত্র্যময় ও অন্তর্ভূক্তিমূলক করার জন্য নিরলসভাবে কাজ করতেন। নিজের চেয়ে তিনি সব সময় অন্যকে এগিয়ে রাখতেন, সেটা কর্মক্ষেত্রেই হোক, আর বন্ধুদের সাথেই হোক অথবা কোন অচেনা কেউ, এমনকি নিজের বাড়ির একান্তে থাকা অবস্থায় হোক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)-র সহকর্মীরা তাকে বিশেষ স্নেহের দৃষ্টিতেই দেখতেন। কিভাবে জুলহাস কোনরকম আর্থিক লাভ, স্বীকৃতি কিংবা পুরস্কারের প্রত্যাশা না করে দু’বছর ধরে একটি কমিউনিটিভিত্তিক প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছিলেন একথা ভেবে আজও জুলহাসের সহকর্মীরা আনন্দিত হন। মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলাকে তিনি যে মূল্য দিয়েছিলেন তার মূল্য অর্থের চেয়েও অনেক অনেক বেশি ছিল তার কাছে। প্রকৃতপক্ষে, তিনি খুব স্বাচ্ছন্দ্যে অর্থ বিলিয়ে দিতেন। মন-মানসিকতায় উদার জুলহাস সত্যিকারের বাংলাদেশী আতিথেয়তা এবং স্বার্থহীনতার প্রকৃষ্ট উদাহরণ। জুলহাস যখন মারা যান, সারা বিশ্ব থেকে তার জন্য এসেছিল ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি। তাকে নিয়ে সে সময় যে আলোচনা হয় তাতে একটি বিষয় ফুটে ওঠে আর তা হলো- সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে নতুন যারা বাংলাদেশে আসতো তাদেরকে তিনি স্বাগত জানাতেন এবং সময় নিয়ে তাদেরকে এই দেশের চমৎকার দিকগুলোর সাথে পরিচয় করিয়ে দিতেন। যাদের জীবনকে তিনি তার ভালোবাসা দিয়ে স্পর্শ করেছেন আমরা তাদের কাছ থেকে এই সব গল্প শুনতেই থাকি।

প্রীতিপূর্ণ
জুলহাসের হৃদয় ছিল ভালোবাসায় পূর্ণ। সবার প্রতি তার ব্যবহারে ছিল সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা ভরা এবং যেকোন কাজই তিনি করতেন অত্যন্ত আগ্রহের সাথে। তিনি যে কেবল বন্ধু-বান্ধব ও সহকর্মীদেরই ভালোবাসতেন তাই নয়, তিনি শিল্পকর্ম, ফুল এবং গাছপালা এতোটা ভালোবাসতেন যে তিনি তার বাড়ির বেইজমেন্টে একটি কলাগাছ লাগিয়েছিলেন! তার চারপাশে যারা থাকতো এমনকি তাদের সাথে কোন কথা না বলেই জুলহাস তাদেরকে ভালোলাগার অনুভুতি এনে দিতেন। তার কাজ, বন্ধুতা ও অনিঃশেষ হাসি এক ধরনের ভালোলাগা ও ইতিবাচক অনুভুতি এনে দিত তার চারপাশে যা কেবল ভাষা দিয়ে প্রকাশ সম্ভব নয়।

জুলহাস জীবনকে ভালোবাসতেন, যেমনটি ভালোবাসতেন তার চারপাশের মানুষদেরকে এবং তার দেশকে।

অনুপ্রেরণীয়
যারা তাকে চিনতো না তাদের হুমকি ও কটূক্তি সত্ত্বেও জুলহাস নিজের প্রিয় দেশকে কিংবা যে সমাজের উন্নয়নের জন্য লড়াই করেছেন তাকে ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। বাংলাদেশ ছিল তার স্বদেশভূমি। জুলহাসের বন্ধুরা বলেছেন, যে পরিবর্তনের তিনি স্বপ্ন দেখতেন গত বছরের বসন্তে তা করার জন্য অনুপ্রাণিত ও বদ্ধপরিকর ছিলেন। তার সেই সাহস বেঁচে থাকবে। তিনি আজ আমাদের উদ্বুদ্ধ করেন ন্যায়ের পক্ষে লড়াই করতে, সেখানে যতো বাধাই আসুক না কেন বা তার পরিণাম যাই হোক না কেন।

পরিবার
জুলহাস একটি পরিবার। তিনি তার মায়ের প্রতি নিবেদিত ছিলেন, তার ভাইবোনদের ভালো ও বিশ্বস্ত বন্ধু ছিলেন এবং তাদের সন্তানদের ভালোবাসতেন।

যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসে তার অন্য একটি পরিবার হিসেবে আমরা তার প্রচেষ্টাকে- আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে- এগিয়ে নেওয়ার অঙ্গীকার পূনর্ব্যক্ত করছি। সেই প্রচেষ্টা হলো মানবাধিকার সমুন্নত রাখা ও ধর্ম, বর্ণ, লিঙ্গ, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও বিশ্বাস নির্বিশেষে প্রত্যেক মানুষ যেন তার প্রতিভা বিকাশে সমান সুযোগ পায়। এটি আমার লক্ষ্য এবং আমি যাদের ভালোবাসি- সেইসব বন্ধু, সহকর্মী, দেশবাসী ও আমার পরিবার- তাদের জন্য আমি প্রতিদিন লড়াই করি, লড়াই করে বেঁচে থাকি।

*জুলহাস মান্নান যুক্তরাষ্ট্র ঢাকা দূতাবাসে প্রায় এক দশক ধরে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২৫ এপ্রিল তিনি সন্ত্রাসীদের হাতে নিহত হন। হত্যাকারীরা ঘৃণার আদর্শ দ্বারা পথভ্রষ্ট ছিলেন, যে আদর্শ ইসলাম ও বাংলাদেশে অপরিচিত।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Previous Post

ছাত্রী নিপীড়ক বৃদ্ধের ৭ বছর কারাদণ্ড

Next Post

শুরুতে খুব একা-একা লাগত: মিরাজ

Next Post
মেহেদী হাসান মিরাজ (ফাইল ফটো)

শুরুতে খুব একা-একা লাগত: মিরাজ

ইমন

বৃষ্টির মধ্যে শুটিং-এর ফাঁকে নির্বাচন প্রসঙ্গে ইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT