চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসকে ছয় ফুটবলারের তালিকা রোনালদোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 24, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর গুঞ্জন ওঠে জুভেন্টাস ছাড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সিরি আ’তে টানা অষ্টম শিরোপা জয়ের পর পর্তুগিজ তারকা পরিষ্কারভাবেই জানিয়েছেন, তিনি থাকছেন। সেইসঙ্গে ক্লাবকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগের প্রতিশ্রুতি দিয়েই কেবল বসে নেই রোনালদো। পরের মৌসুমে সেজন্য কোমর বেঁধেই নামতে চান। যে লক্ষ্যে জুভেন্টাসকে পছন্দের খেলোয়াড় দলে টানার পরামর্শ দিয়েছেন।

ইতালিয়ান ক্রীড়া দৈনিক কোরিয়ারির ডেল স্পোর্তের খবর অনুযায়ী, এক বা দুই নয়, গুণে গুণে ছয়জনের একটি তালিকা ধরিয়ে দিয়েছেন সিআর সেভেন। যার মধ্যে রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ও রয়েছেন।

রোনালদোর দেয়া তালিকায় যারা আছেন-

রাফায়েল ভারানে
গত কয়েক মৌসুমে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে অন্যতম ভরসার নাম রাফায়েল ভারানে। রোনালদোরও বিশ্বস্ত এবং আস্থার মানুষ বিশ্বকাপজয়ী এ ফরাসি ডিফেন্ডার। তবে ভারানের ব্যাপারে রিয়ালের সঙ্গে সন্ধি করাটা জুভেন্টাসের জন্য সহজ হবে না। কারণ, ২৫ বয়সী এ তারকার রিলিজ ক্লজ যে ৫০০ মিলিয়ন ইউরো।

ইসকো
মাঝে যদিও দুজনের সম্পর্কটা খুব ভালো ছিল না। সেটা আবার ইসকোর দিক থেকেই শোনা গিয়েছিল। কিন্তু রোনালদো কখনোই কিছু বলেননি। রিয়ালে থাকতে সম্পর্কটা বেশ ভালো ছিল দুজনের। কয়েক সপ্তাহ আগে ইসকো রিয়ালকে বলেছেন, তাকে ছেড়ে দিতে, নয়ত দলে নিয়মিত করতে। জিনেদিন জিদান আবারও কোচ হয়ে আসার পর অবস্থার পরিবর্তন হয়েছে। ফরাসি কিংবদন্তি আসায় এখন বার্নাব্যু ছাড়া ইসকোর জন্য কঠিনই হবে।

কোস্টাস মানোলাস
সিরি আ’র অন্যতম সেরা ডিফেন্ডার তিনি। ২০১৪ থেকে খেলছেন এএস রোমায়। চলতি মৌসুম শেষেই আবার জুভ ডিফেন্ডার ন্দ্রে বার্জাগলি অবসরে যাওয়া ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে বার্জাগলি জায়গা ‘গ্রিক কমান্ডার’ মানোলাস দিয়ে পূরণ করার কথা বলছেন রোনালদো। ২৭ বছরের মানোলাসের রিলিজ ক্লজ ৩৬ মিলিয়ন ইউরো, ফলে চোখকান খোলা রাখলে দলবদলের বাজারে ভালো ব্যবস্থা করতে পারে রোমা।

টাঙ্গুই এনডেম্বেলে
ইউরোপের বড় ক্লাবগুলোর অনেকেই পেতে চাইছে লিওঁ’র ২২ বছরের মিডফিল্ডারকে। এরমধ্যে রিয়াল বস জিদানও আছেন। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে এবং লিগ ওয়ানে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। জুভেন্টাসে স্যামি খেদিরার উত্তম পরিবর্ত হিসেবে দেখা হচ্ছে ফরাসি এ তরুণকে।

ফেদেরিকো চিয়েসা
২১ বছর বয়সেই ইতালির হয়ে ১১টি ম্যাচ খেলে ফেলেছেন ফেদেরিকো চিয়েসা। ফ্লোরেন্টিনার হয়ে চলতি মৌসুমে ১২ গোল করার পাশাপাশি আটটি অ্যাসিস্টও আছে তার। তার স্কিলে মুগ্ধ রোনালদোও।

হোয়াও ফেলিক্স
পর্তুগিজদের চোখে নতুন রোনালদো! বেনফিকাতে খেলা ১৯ বছর বয়সী উইঙ্গার চলতি মৌসুমে এমনই নজর কেড়েছেন যে, তাকে পেতে চাইছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো! নতুন রোনালদোকে দলে পেতে ম্যানচেস্টারের দুই ক্লাব যেমন আছে, তেমনি দৌড়ে আছে স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদও। তাদের সঙ্গে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদও পেতে চায় ‘নতুন রোনালদোকে’।

ইতালিয়ানরাও বাদ যায়নি। বরং ফেলিক্সকে পাওয়ার প্রতিযোগিতায় আপাতত এগিয়ে তারাই। ইতালিয়ান দল জুভেন্টাস যেমন খুব করে চাইছে তাদের হয়ে খেলুক নতুন রোনালদো। আর তাকে পেতে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই!

Tags: জুভেন্টাসরোনালদোলিড স্পোর্টস
Previous Post

৭ কলেজের শিক্ষার্থীদের ৫ দাবিতে প্রক্টরের ১০ আশ্বাস

Next Post

কেন অভিনয় ছেড়ে আড়ালে ছিলেন সালেহ আহমেদ?

Next Post

কেন অভিনয় ছেড়ে আড়ালে ছিলেন সালেহ আহমেদ?

শ্যাওলা রঙের গল্প ও সামিউন জাহান দোলার ‘আলফা’ অভিজ্ঞতা...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT