চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী শুরু ‘৪র্থ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 21, জুলাই 2018
in শিক্ষা
A A
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

দেশব্যাপী শুরু হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৪র্থ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। বতসোয়ানায় অনুষ্ঠেয় ১৫তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে এই সায়েন্স অলিম্পিয়াড আয়োজিত হয়েছে।

এবারের বিডিজেএসও-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে আটটি শহরে। সেই ধারাবাহিকতায় ২০ জুলাই সারাদেশে খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর ও নেত্রকোনা – এ ছয়টি শহরে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দফায় ২১ জুলাই ঢাকা ও চট্টগ্রামে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ঢাকা আঞ্চলিক পর্ব ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

বিডিজেএসও-র আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে তিনটি ক্যাটাগরিতে – জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি) ও বিশেষ (একাদশ ও দ্বাদশ শ্রেণি, ১ জানুয়ারি ২০০৩-এর পর যাদের জন্ম)। আঞ্চলিক পর্বে প্রতিটি অঞ্চলেই সাড়ে ৩শ’ জন করে শিক্ষার্থী অংশ নেয়।

১ ঘন্টা ১৫ মিনিটের একটি লিখিত পরীক্ষায় শিক্ষার্থীরা পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানের সর্বমোট ১২টি প্রশ্নের উত্তর দেয়। প্রতিটি অঞ্চলে একযোগে পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায়। পরীক্ষা শুরুর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে জাতীয় সঙ্গীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করা হয়।বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে বিডিজেএসও–এর জাতীয় পর্ব। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে বাছাইকৃতরা অংশ নিবে বিডিজেএসও ক্যাম্পে।ক্যাম্প থেকে নির্বাচন করা হবে বতসোয়ানায় যাওয়ার জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল।

অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিডিজেএসও-র ওয়েবসাইট www.bdjso.org এবং ফেইসবুক পেইজ www.facebook.com/bdjso এ।বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

Previous Post

নিশ্ছিদ্র নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান

Next Post

সিটি নির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগে চলছে প্রচারণা

Next Post

সিটি নির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগে চলছে প্রচারণা

কে হবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT