চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনিয়র টাইগাররা বিশ্বকাপ জিতবে: সিজার

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
6:42 পূর্বাহ্ন 08, আগস্ট 2015
in স্পোর্টস
A A

অনুর্ধ্ব-১৯ যুব ক্রিকেটে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন সাউথ আফ্রিকাকে নিজেদের মাটিতে ৬-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় জুনিয়র টাইগাররা। ফিরতি সিরিজে প্রোটিয়াদের ৫-২য়ের লজ্জায় ডুবানো জুনিয়র টাইগারা এবার ২০১৬ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রথম বারের মতো ঘরে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব টাইগার জাতীয় দলের ট্রেনার মোর্শেদ হাসান সিজার।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ক্রিকেটের হাতেখড়ি। তবে পরবর্তী কালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স শেষ ক্রিকেটার থেকে ক্রিকেট প্রশিক্ষক বনে যাওয়া সিজার নতুন দিনের মিরাজ-পিনাক ঘোষদের মাঝে দেখছেন আগামীর সাফল্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এখনকার বর্তমান দলের ক্রিকেটারদের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই নিজেদের উন্নতি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। বর্তমান প্রচেষ্টা অব্যাহত থাকলে সামনের বছর দেশের মাটিতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সুযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বড় শক্তি গুলোর বিপক্ষে অব্যাহত সাফল্যের পাশাপাশি বাইরের কন্ডিশনেও ক্রিকেটারদের মানিয়ে নেয়ার কথা ছিলো তার কথায়। তিনি বলেন, আমরা এখন বড় দল গুলোকে নিয়মিত হারাচ্ছি। দেশে কি দেশের বাইরে। আর যেহেতু এবারের খেলা দেশের মাটিতেই হবে তাই বাড়তি সুবিধা আমাদের দলের জন্য তো থাকছেই।

যুবদলে ট্রেনার হিসেবে স্টুয়ার্ড কার্পিনের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্টুয়ার্ডের অধীনে আমরা খেলোয়াড়দের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। ছেলেরাও ভালো কাজ করছে। যার ফলে যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারছে মিরাজরা।

অনুর্ধ্ব-১৯ দলের ট্রেইনার ছাড়াও আবাহনীতে তিন বছর ও বাংলাদেশ জাতীয় মহিলা দলের সাবেক এই ট্রেইনার এখনকার যুব ক্রিকেটারদের মাঝে দেখছেন আগামীর সৌম্য-মুস্তাফিজ-লিটন দাসের ছায়া। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন যারা দলে আছে তাদের সবারই ভবিষ্যতে জাতীয় দলে খেলার যোগ্যতা আছে।

বাংলাদেশের মাটিতে আসন্ন বিশ্বকাপে এশিয়ার অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি আমরা শ্রীলংকার মাটিতে তাদের ৩-২ এর ব্যবধানে জিতে এসেছি। আর এবারের বিশ্বকাপ তো আমাদের মাটিতেই। তাই অন্যদের তুলনায় আমরা এগিয়ে থাকবো।

জাতীয় মহিলা দল, অনুর্ধ্ব-১৯ জাতীয় দল ও ক্লাব পর্যায়ে দীর্ঘদিন ট্রেনার হিসেবে কাজ করা সিজার এখন স্বপ্ন দেখছেন জাতীয় দলে ‘সিনিয়র টাইগারদের’ হয়ে কাজ করার।

Previous Post

আরও চার বছরের জন্য চেলসিতে মরিনহো

Next Post

মানুষের জীবন রক্ষার্থেই নতি স্বীকার করবে না সরকার: ওবায়দুল কাদের

Next Post

মানুষের জীবন রক্ষার্থেই নতি স্বীকার করবে না সরকার: ওবায়দুল কাদের

ওয়েবক্যাম থেকে সাবধান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT