চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনায়েদের সেঞ্চুরিতে হাসল ব্রাদার্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 08, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নিজেদের অষ্টম ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ১৩১ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। দাপুটে জয়ে অবনমন শঙ্কা অনেকটা কাটিয়ে উঠেছে দলটি।

বৃহস্পতিবার জুনায়েদ সিদ্দিকীর ১২৩ ও মায়শুকুর রহমানের ৯৬ রানে ভর করে শুরুতে ব্যাট করে ৩১৭ রানের বড় সংগ্রহ পায় ব্রাদার্স। জবাবে ৪৫ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় কলাবাগান।

ফতু্ল্লায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ব্রাদার্স। ৮ রানের মাথায় মিজানুর রহমান (৮) সাজঘরে ফেরেন আবুল হাসানকে উইকেট দিয়ে। সেখান থেকে জুনায়েদ ও মায়শুকুর মিলে ২০৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এন দেন।

জুনায়েদ ১৬ চার ও দুই ছক্কায় ১১১ বলে ১২৩ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরলে ভাঙে জুটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সপ্তম ও এবারের লিগে প্রথম সেঞ্চুরির আনন্দ নিয়ে জুনায়েদ ২২ গজ ছাড়লেও মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিতর বেদনায় পুড়েছেন মায়শুকুর। ৯৬ রানে মুক্তার আলীর বলে সঞ্জিত সাহার হাতে ক্যাচ তুলে দেন এ ডানহাতি ব্যাটসম্যান। এটিই তার ক্যারিয়ারসেরা ইনিংস। আগের সেরা ৮৮ রান।

শেষদিকে অলক কাপালি, ইয়াসির আলী চৌধুরী ও অভিষেক রহমান ব্যাটে ঝড় তুললে তিনশ পেরিয়ে যায় ব্রাদার্সের সংগ্রহ। চার উইকেট হারিয়ে ৫০ ওভারে তোলে ৩১৭ রান। জবাব দিতে নেমে প্রতিরোধ গড়তে পারেনি কলাবাগান। ১৭ রানের মধ্যে জসিমউদ্দিন (৭) ও আশরাফুলের (০) উইকেট হারায় তারা। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি অবনমনের শঙ্কায় থাকা দলটি।

আট নম্বরে নামা মুক্তার আলী করেন সর্বোচ্চ ৬২ রান। ওপেনার তাসামুল হক ৪৪ ও আকবর-উর-রহমান করেন ৩৫ রান। আবুল হাসান করেন ১১। বাকি সাত ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

সোহরাওয়ার্দী শুভ তিনটি, সাখাওয়াত হোসেন ও মেহেদী হাসান রানা পেয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও অলক কাপালি।

Tags: ব্রাদার্স ইউনিয়ন
Previous Post

শহীদ জননীর পাশে চিরনিদ্রায় শায়িত ফেরদৌসী প্রিয়ভাষিণী

Next Post

জনসভা সফল করায় জনগণকে ধন্যবাদ: ওবায়দুল কাদের

Next Post

জনসভা সফল করায় জনগণকে ধন্যবাদ: ওবায়দুল কাদের

পাঁচ দশকের পাঁচ নায়িকা, নায়ক দাপট এড়িয়ে...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT