চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুতার দোকানে ক্রেতাদের ভিড়

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
4:42 পূর্বাহ্ন 06, জুলাই 2015
in অন্যান্য
A A

ঈদ উপলক্ষে পোশাক কেনার ব্যস্ততা পেছনে ফেলে এখন ক্রেতারা জুতার মাকের্টে ভিড় করছেন। দামি পোশাকের সঙ্গে যে কোনো জুতা পড়লে তো আর ভালো লাগবে না। তাই নিজের পছন্দের জুতা বেছে নিতে অধিকাংশ জুতার দোকানগুলোতে এখন তরুণীদের সবচেয়ে বেশি ভিড়।

পোশাকের রঙের সঙ্গে মিল রেখে জুতার দোকানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন তারা।

রাজধানীর এলিফ্যান্ট রোড, মেট্রো শপিং মল ও রাপা প্লাজায় জুতার কালেকশন বেশি থাকায় পরিবারের জন্য সেরা জুতাটি কিনতে ছোট-বড় সবাই এসব দোকানে ভিড় করছেন।

সোমবার রাজধানীর জুতার মাকের্টে ঘুরে দেখা যায়, পোশাকের দোকানের পাশাপাশি জুতার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। বাহারি ডিজাইনের বিভিন্ন রঙের জুতা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। তারা বলছেন, সাধারণত হালকা ও আরামদায়ক জুতা বিক্রি হয়। তবে ঈদকে কেন্দ্র করে সবাই একটু রঙ-বেরঙের জুতা বেশি পড়েন। আবার অনেকে পোশাকের সঙ্গে মিল রেখে ভারি জুতা পছন্দ করেন।

যেসব ক্রেতারা জুতার ব্যাপারে খুব সচেতন তারা বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ও জুতার হাউজগুলোতে যাচ্ছেন। বাটা, জেনিস, লিবার্টি, স্পার্ক গিয়ার, গ্রেটিংসসহ দেশের বড় বড় ফ্যাশন হাউজগুলো ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে জুতার নতুন কালেকশন। পাম্প সু, লেডিস স্যান্ডেল, হাই হিল, সেমি হিল ছাড়াও ভেলভেটসহ নানা ধরনের কাপড়ের বিহারি স্যান্ডেল।

তবে ক্রেতাদের অভিযোগ বড়দের পোশাকের তুলনায় জুতার দাম তুলনামূলক বেশি। আর বাচ্চাদের জুতার দাম সবচেয়ে বেশি।

Tags: ঈদবাজারবাজার দররোজা
Previous Post

কক্সবাজারের উন্নয়নে কউক আইনের খসড়া অনুমোদন

Next Post

শহীদ-মীরা’র সংবর্ধনায় মেহমান ৫’শ

Next Post

শহীদ-মীরা’র সংবর্ধনায় মেহমান ৫'শ

শুরু হলো নতুন যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT