চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুটি বাঁধছেন সিয়াম-পরীমনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 03, এপ্রিল 2019
in বিনোদন
A A

এই সময়ের ক্রেজ তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। গুঞ্জন শোনা যাচ্ছে, পূজা চেরী ও তিশার পর বড় পর্দায় এবার পরীমনির সঙ্গে রসায়নে দেখা যাবে তাকে!

এরইমধ্যে সিয়াম অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে। তিনটি ছবিই বক্স অফিসে যেমন হিট করেছে, তেমনি লোকের প্রশংসাও কম জুটেনি! তিনটি ছবির দুটিতে তার বিপরীতে দেখা গেছে পূজা চেরীকে, এবং অন্যটিতে আছেন নুসরাত ইমরোজ তিশা। কিন্তু এবার তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে চিত্রনায়িকা পরীমনিকে!

এমন খবরই হাওয়ায় ভাসছে কয়েকদিন ধরে। গুঞ্জন শোনা যাচ্ছে, ছবির নাম ‘বিশ্ব সুন্দরী’। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ছোট পর্দার পরীক্ষিত এই নির্মাতার এটাই হবে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

তবে ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে নায়ক-নায়িকা কে থাকছেন এই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ চয়নিকা। মুখে কুলুপ এঁটেছেন ছবি সংশ্লিষ্ট অন্যান্যরাও।

তাদের স্পষ্ট বক্তব্য, বুধবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বিশ্ব সুন্দরী’ ছবির মহরত অনুষ্ঠিত হবে। সেখানেই নায়ক-নায়িকার বিষয়টি খোলাসা করা হবে। তার আগে কিছু জানানো হবে না।

তবে, একাধিক দায়িত্বশীল ও বিশ্বস্তসূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে, ‘বিশ্ব সুন্দরী’ ছবির নায়ক হলেন ‘পোড়ামন ২’ খ্যাত তারকা সিয়াম আহমেদ। আর নায়িকা হিসেবে আছেন পরীমনি।

যদিও সিয়াম-পরীমনির দুজনের কেউ এ ব্যাপারে মুখ খোলেননি। ‘বিশ্ব সুন্দরী’ ছবির চিত্রগ্রহণে থাকবেন কামরুল হাসান খসরু। ছবি প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লি.।

ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ করেছেন রুম্মান রশীদ খান। যিনি এর আগে শাকিব খান ও জয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ এর চিত্রনাট্য করেছিলেন।

‘বিশ্ব সুন্দরী’ কেমন হবে তা নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী আগেই ধারণা দিয়েছলেন। বলেছিলেন, ছবির গল্প প্রেমের, এই গল্প মানবতার, এই গল্প জীবনের জয়গানের। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন-মননের। সেটাই শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠবে।

সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে দেবে ‘বিশ্ব সুন্দরী’। দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেমের অনুভূতিতে ভাসবেন। ‘বিশ্ব সুন্দরী’ দেখতে ড্রয়িংরুমের দর্শকরাও হলে আসবেন বলে বিশ্বাস করেন চয়নিকা চৌধুরী।

তবে বুধবার বিকেলেই স্পষ্ট হবে, সত্যিই কি প্রথমবারের মতো সিয়াম আহমেদ ও পরীমনি জুটি বাঁধতে চলেছেন কিনা!

Tags: চয়নিকা চৌধুরীপরীমনিলিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

বছর ঘুরে নির্ধারণ হলো ক্ষতিপূরণের রুল শুনানির দিন

Next Post

দর্শক টানতে ব্যর্থ ‘লাইভ ফ্রম ঢাকা’?

Next Post

দর্শক টানতে ব্যর্থ ‘লাইভ ফ্রম ঢাকা’?

বিএমএ-ডা. আ ন ম ফজলুল হক পাঠান

রংপুর মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. পাঠান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT