চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মডেল প্রিয়াঙ্কা জামান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

হঠাৎ করেই গুরুতর অসুস্থতা নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মডেল প্রিয়াঙ্কা জামান। বর্তমানে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে।  

প্রিয়াঙ্কা জামানের বোন জেরিন জামান লিজা চ্যানেল আই অনলাইনে এমনটা জানিয়েছেন। তিনি বলেন, গত সপ্তাহ থেকে অসুস্থ। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার আনা হয় স্কয়ার হাসপাতালে।

শুক্রবার মধ্যরাত থেকে প্রিয়াঙ্কা জামানকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার থেকে চিকিৎসকরা ৭২ ঘণ্টা দিয়েছেন। তার আগে কিছুই বলা যাচ্ছে না উল্লেখ করেন প্রিয়াঙ্কা জামানের বোন জেরিন বলেন, প্রিয়াঙ্কা জামানের রক্তে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

লিভার ও হার্টেও সমস্যা দেখা দিয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো হয়ে পড়েছে। হাসপাতালের চিকিৎসকদের মতে, এটা খুবই জটিল অবস্থা। এখান থেকে বেরিয়ে আসা মুশকিল। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই বলেন জানান জেরিন জামান।

তিনি বলেন, স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ রায়হানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে প্রিয়াঙ্কা জামানের। দিনের পর দিন শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তিনি সকলের কাছে তার বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন প্রিয়াঙ্কা জামান। এরপর আড়ং ও আরএফএলসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও বিল বোর্ডের মডেল হন তিনি। কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। এছাড়া কণ্ঠশিল্পী আসিফসহ প্রায় ২০টি মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন প্রিয়াঙ্কা জামান।

Tags: আসিফপ্রিয়াঙ্কা চোপড়ামিউজিক ভিডিওলিড বিনোদনস্কয়ার হাসপাতাল
Previous Post

পানি বিক্রেতা বৃদ্ধা ভক্তকে পেয়ে আবেগে আপ্লুত শুভ

Next Post

গোপালগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি

Next Post

গোপালগঞ্জে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি

নেইমার-পিএসজির ‘দাম্পত্যে’র সম্পর্ক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT