চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবনের গল্প’ শোনাতে জয়ের শোতে বাপ্পী চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 02, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
বাপ্পী চৌধুরী ও অন্য ব্যক্তি জয় শোতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা শ্রেণি পেশার আলোচিত মানুষদের নিয়ে ‘জীবনের গল্প’ নামে শো করে থাকেন অভিনেতা, উপস্থাপক ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। এবার জয়ের সেই শোতে দর্শকের কাছে নিজের ‘জীবনের গল্প’ শোনাতে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

সময়ের আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় জানান, ‘সেইফ কিপার’ নিবেদিত ‘জীবনের গল্প’ অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ৯ টায় চ্যানেল আই টিভির ফেসবুক পেজে লাইভ প্রচারিত হবে। পাওয়া যাবে চ্যানেল আই টিভির ইউটিউব চ্যানেলেও।

এর আগে জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বাপ্পী চৌধুরী। সেটি প্রায় আড়াই বছর আগে প্রচার হয়েছিল। এবার ‘জীবনের গল্প’র ৬১ নাম্বার অ্যাপিসোডে জয়ের অতিথি হয়ে আসছেন বাপ্পী চৌধুরী।

এ নায়ক বুধবার দিনভর ‘প্রিয় কমলা’র ডাবিংয়ে অংশ নিয়ে পুরো কাজ শেষ করেছেন। তিনি বলেন, এই প্রথম আমি মিডিয়াতে আমার ‘জীবনের গল্প’ শোনাব। দর্শক অনেক অজানা বিষয় জানতে পারবেন। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিয় কমলা’ ছবি নিয়েও কথা বলবো।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘প্রিয় কমলা’ এর পরিচালক শাহরিয়ার নাজিম জয়। বাপ্পীর সঙ্গে এ ছবিতে অপু বিশ্বাস কাজ করেছেন। ছবিতে বাপ্পীর নাম প্রিয় এবং অপু কমলা চরিত্রে অভিনয় করেছেন। এ দুজনকেই নিয়েই মূলত ‘প্রিয় কমলা’র গল্প।

মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময়ের সমন্বয়ে জয় তার পঞ্চম ছবি ‘প্রিয় কমলা’ নির্মাণ করলেন। মুক্তি পাবে আসন্ন বিজয় দিবসে। ঢাকার স্টার সিনেপ্লেক্স ও চ্যানেল আইয়ের পর্দায় ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে বলে জানান নির্মাতা জয়।

তিনি বলেন, সাগর ভাইয়ের (ফরিদুর রেজা সাগর) পরামর্শে ‘জীবনের গল্প’ এর এবারের অ্যাপিসোড হতে যাচ্ছে ‘প্রিয় কমলা’র প্রমোশন। বাপ্পীর জীবনের গল্প এবং এ ছবিতে তার লুক, পরিশ্রম, নতুন চরিত্র সবকিছুই নিয়ে আলাপ করবো। শোটি যেমন আমার, তেমনই ছবিটিও আমার। আর বাপ্পী আমার ছবির নায়ক। সেদিক থেকে এবারের শোটি আমার কাছে স্পেশাল।

Tags: অপু বিশ্বাসজীবনের গল্পবাপ্পী চৌধুরীশাহরিয়ার নাজিম জয়
Previous Post

করোনা ভ্যাকসিন: মানব জাতির আশার আলো

Next Post

‘দিনশেষে দর্শক পারিবারিক ড্রামাগুলোই মনে রাখে’

Next Post
পরিবারের সদস্যরা একসঙ্গে বসে Cotton candy খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দিনশেষে দর্শক পারিবারিক ড্রামাগুলোই মনে রাখে’

ক্রিকেট মাঠে কিছু মানুষ আলোচনা করছে, দর্শক বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবারের ম্যাচ শুরু দুপুর ১২টায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT