চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের কথা, সুর-সংগীতে ভারতের ইন্দ্রদীপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 19, জুলাই 2021
in বিনোদন
A A
বাংলাদেশি ও ভারতীয় সংগীতজ্ঞরা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। বোঝে না সে বোঝে না, পারবো না আমি ছাড়তে তোকে, বোঝাবো কি করে তোকে, তোমাকে ছুঁয়ে দিলাম, শুধু তোমারই জন্য সহ শ্রোতানন্দিত বহু গান সৃষ্টি করেছেন তিনি। তার মিউজিকে গান করেছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক ও মোনালি ঠাকুরের মতো তারকারা।

অন্যদিকে বাংলাদেশের বেশকিছু শ্রোতাপ্রিয় গানের গীতিকার রবিউল ইসলাম জীবন। ১৫ বছর ধরে তিনি গান রচনা করে আসছেন। তার লেখায় সৃষ্টি হয়েছে জ্বলে ওঠো বাংলাদেশ, দেয়ালে দেয়ালে, মানে না মন, কেন বারে বারে, জনম জনম, কেউ না জানুক, রাতভর সহ বহু জনপ্রিয় গান।

দুই দেশের সংগীতে আলো ছড়ানো এই দু’জন সংগীত সাধক এবার একসঙ্গে গান করেছেন। জীবনের লেখা দুটি গানে সুর-সংগীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর সে গান থাকছে দেশসেরা নায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘অন্তরাত্মা’তে।

এরমধ্যে একটি গানে কণ্ঠ দেবেন পিন্টু ঘোষ ও ন্যানসি। অন্য গানটির শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন জীবন।

তবে ইতোমধ্যে গানগুলোর ডেমো ভার্সন দিয়ে শুটিং হয়ে গেছে বলে জানিয়েছেন জীবন। তবে কারা এই গানে কণ্ঠ দিয়েছেন, সেটা এখনই প্রকাশ করতে চান না তিনি। সেটা চমক হিসেবেই রাখছেন।

জীবন বলেন, ইন্দ্রদীপদা পশ্চিমবঙ্গের ভীষণ গুণী একজন সংগীতকার। তার সঙ্গে কাজ করতে পারা আনন্দের। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে গান দুটি করতে গিয়ে। আমার বিশ্বাস, এই দুটি গান আমার ক্যারিয়ারের অন্যতম সেরা হয়ে থাকবে।

‘অন্তরাত্মা’ সিনেমাটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক। সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।

Tags: অরিজিৎ সিংআরমান মালিকইন্দ্রদীপকথাগানজীবনলিড বিনোদনশ্রেয়া ঘোষাল
Previous Post

গভীর রাতে বিপদে মিকা, এগিয়ে এলেন শতাধিক ভক্ত

Next Post

আরাফাত ময়দানে হাজির ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি

Next Post
মক্কায় হজের জন্য মুসল্লিরা সমবেত হয়ে প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরাফাত ময়দানে হাজির ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি

নির্বাচিত ব্যক্তির ছবি, বিভিন্ন পেশার মানুষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে যেসব আয়োজন থাকছে ধ্রুব মিউজিক স্টেশনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT