চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের কথায় ‘লড়বে এবার বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 26, অক্টোবর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের পতাকা জার্সি পরা যুবক শান্তিপূর্ণভাবে পিসি বোতাম দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলবে আর তাদের উৎসাহ দিতে দেশের নন্দিত গীতিকবি রবিউল ইসলাম জীবন নতুন গান লিখবেন এটা যেন অলিখিত এক নিয়মে পরিণত হয়েছে!

গত ১০ বছরে বাংলাদেশ ক্রিকেট দল এবং বিপিএলের বিভিন্ন দলের থিম সং মিলিয়ে ক্রিকেট সংশ্লিষ্ট ২০টির বেশি গান লিখেছেন দেশের জনপ্রিয় এই গীতিকার। তার সেসব গান ক্রিকেট দুনিয়ায় কখনো পেয়েছে তুমুল জনপ্রিয়তা, কখনো হয়েছে ভাইরাল।

এবার চলমান টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখেও টাইগারদের উৎসাহ দিতে গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। তার লেখা নতুন গান ‘লড়বে এবার বাংলাদেশ’।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। কণ্ঠ দিয়েছেন ইউসুফ রিয়াদ। এছাড়া গানটির দ্বৈত একটি ভার্সন গেয়েছেন রিয়াদ ও ঝিলিক। গানটির পৃষ্ঠপোষক টি-স্পোটর্স। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হয়েছে। এরইমধ্যে গানটি টাইগার ভক্ত-সমর্থক ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ পছন্দ করেছেন।

গানটি নিয়ে রবিউল ইসলাম জীবন বলেন, আমি নিজে একজন তুখোড় ক্রিকেটভক্ত। ভাত-মাছের মতো করেই ক্রিকেটে আসক্ত থাকি। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে এবার গানটি লিখেছি রাজন সাহার করা সুরের ওপর। চেষ্টা করেছি গানটির কথায় টিম টাইগার, ভক্ত ও ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে। গায়কী, সুর-সংগীতায়োজন এবং ভিডিওতেও ক্রিকেটীয় আমেজ ফুটিয়ে তোলা হয়েছে।

তিনবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া এই জনপ্রিয় এই গীতিকার আরও বলেন, এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ধাক্কা খেলেও পরের দুটি ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আমার বিশ্বাস অন্যবারের চেয়ে এবারের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে বেশি সাফল্য নিয়ে আসতে ‘লড়বে এবার বাংলাদেশ’। দলের প্রতিটি সদস্যকে আমি শুভ কামনা জানাই।

উল্লেখ্য, ক্রিকেট নিয়ে রবিউল ইসলামের জীবনের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-‘জ্বলে ওঠো বাংলাদেশ’, ‘জয় হবেই হবে’, ‘মাশরাফি’, ‘অপরাজেয়’ (সাকিব আল হাসানকে নিয়ে), ‘কোটি প্রাণের আশা’, ‘প্লে ফর দ্য গেম’, ‘বাড়ো আগে বাড়ো’, ‘চলে এসো’, ‘ঢাকা প্লাটুন’, ‘ রাজশাহী রয়েলস’ প্রভৃতি।

Tags: ক্রিকেটগানগীতিকারজীবনটিমটিম টাইগারবাংলাদেশরবিউল ইসলাম জীবনসুর
Previous Post

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন কাজী হায়াৎ ও মাজহার

Next Post

প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যবসায়িক যোগাযোগের সেতুবন্ধন হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যবসায়িক যোগাযোগের সেতুবন্ধন হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শিশু ফোরামের সদস্যরা বরিশালে ত্রৈ-মাসিক সভায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধে শিশু ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT